1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মুন্না, সম্পাদক পাভেল গ্রাম আদালত সক্রিয়করণে আইন সহায়তা প্রদানকারী এনজিওসমূহের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দয়ার বাজার সড়কে বাঁশের বেড়া দিয়ে পথরোধ, টাকা দাবি ও অসদাচরণের অভিযোগ বিশিষ্ট সমাজসেবী অ্যাড. জুবায়ের আহম্মেদ খানের জন্মদিনে ইসমত ইবনে ইসহাক সানজিদের শুভেচ্ছা দরগাহ মহল্লার দর্শনদেউড়ি ও ঝরণারপাড় এলাকা পরিদর্শনে সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী উৎমাছড়ায় প্রকাশ্যে মাদকের বাণিজ্য, শিশু-কিশোরদের ব্যবহার—বিব্রত পর্যটকরা সিলেটে বিএনপি নেতা এমদাদ চৌধুরীর সাইনবোর্ডে মুখ কেটে নিলো দুর্বিত্তরা! এ যেনো নোংরা রাজনীতির চরম অবক্ষয়? সিলেটের দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব মখন মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে আওয়ামী দোসররা: ইমদাদ হোসেন চৌধুরী সিলেট দরগা মহল্লায় মরহুম মাওলানা মছদ্দর আলী ফাউন্ডেশনের কোরবানী গোশত বিতরণ

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান

  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে

এখন সিলেট ডেস্ক :: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সিলেটসহ দেশবাসী এবং বিশ্বজুড়ে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এবং বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের চেয়ারম্যান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান।

এক বিবৃতিতে তিনি বলেন, ঈদুল আজহা কেবল পশু কোরবানির আনুষ্ঠানিকতা নয়, এটি মানুষের মনের ভেতরের সব ধরনের হিংসা, বিদ্বেষ, অহংকার ও সংকীর্ণতাকে বিসর্জন দেওয়ার এক পরম পরীক্ষা। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সর্বোচ্চ ত্যাগের এই মহিমান্বিত আদর্শ আমাদের ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনে প্রতিফলিত করা আজ অত্যন্ত জরুরি। পবিত্র এই উৎসবের ছোঁয়ায় সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে শান্তি, প্রীতি, সৌহার্দ্য ও সমৃদ্ধি ছড়িয়ে পড়ুক এবং ত্যাগের মহিমায় উজ্জ্বল হয়ে উঠুক আমাদের সবার জীবন। ঈদ মোবারক।

বার্তায় মহান মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে এই যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বলেন, ১৯৭১ সালে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা যেভাবে নিজেদের জীবন ও রক্ত বাজি রেখে, সব ধরনের সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগ করে দেশের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, কোরবানির মূল বাণীও ঠিক তেমনি এক নিঃস্বার্থ আত্মোৎসর্গের শিক্ষা দেয়। মুক্তিযোদ্ধাদের সেই মহান আত্মত্যাগ এবং কোরবানির ত্যাগের চেতনাকে ধারণ করেই আমাদের আগামী দিনের পথ চলতে হবে।

দেশ গঠন ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে এম এ মালেক খান আরও উল্লেখ করেন, স্বাধীনতা অর্জিত হলেও বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াই এখনও শেষ হয়নি। দেশ গঠন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার এই চলমান সংগ্রামে সবাইকে একতাবদ্ধ হতে হবে। লোভ-লালসার ঊর্ধ্বে উঠে দেশের কল্যাণে কাজ করাই হোক এবারের ঈদের প্রধান অঙ্গীকার।

তিনি পবিত্র ঈদুল আজহার এই আনন্দঘন মুহূর্তে দেশ ও প্রবাসে অবস্থানরত সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, পারিবারিক শান্তি এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট