1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মুন্না, সম্পাদক পাভেল গ্রাম আদালত সক্রিয়করণে আইন সহায়তা প্রদানকারী এনজিওসমূহের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত দয়ার বাজার সড়কে বাঁশের বেড়া দিয়ে পথরোধ, টাকা দাবি ও অসদাচরণের অভিযোগ বিশিষ্ট সমাজসেবী অ্যাড. জুবায়ের আহম্মেদ খানের জন্মদিনে ইসমত ইবনে ইসহাক সানজিদের শুভেচ্ছা দরগাহ মহল্লার দর্শনদেউড়ি ও ঝরণারপাড় এলাকা পরিদর্শনে সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী উৎমাছড়ায় প্রকাশ্যে মাদকের বাণিজ্য, শিশু-কিশোরদের ব্যবহার—বিব্রত পর্যটকরা সিলেটে বিএনপি নেতা এমদাদ চৌধুরীর সাইনবোর্ডে মুখ কেটে নিলো দুর্বিত্তরা! এ যেনো নোংরা রাজনীতির চরম অবক্ষয়? সিলেটের দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব মখন মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে আওয়ামী দোসররা: ইমদাদ হোসেন চৌধুরী সিলেট দরগা মহল্লায় মরহুম মাওলানা মছদ্দর আলী ফাউন্ডেশনের কোরবানী গোশত বিতরণ

গ্রাম আদালত সক্রিয়করণে আইন সহায়তা প্রদানকারী এনজিওসমূহের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

জেলা পর্যায়ে গ্রাম আদালত সক্রিয়করণে আইন সহায়তা প্রদানকারী এনজিওসমূহের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (বুধবার) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগ, সিলেট-এর ভারপ্রাপ্ত উপপরিচালক পদ্মাসন সিংহ।

সভাপতির বক্তব্যে পদ্মাসন সিংহ বলেন, সরকার সুদূরপ্রসারী চিন্তাভাবনা থেকেই গ্রাম আদালতের কার্যক্রমকে সক্রিয় করেছে। সরকারের নীতিমালাগুলো বাস্তবায়নে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা বৃহৎ জনগোষ্ঠীর সঙ্গে কাজ করেন। তাই তাঁরা মাঠপর্যায়ের সাধারণ মানুষের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক প্রচারণা চালাতে পারেন। গ্রাম আদালতের সুবিধাসমূহ জনগণের কাছে পৌঁছে দিতে এবং এর কার্যকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, সাধারণ মানুষকে জানাতে হবে যে গ্রাম আদালতের মাধ্যমে অনেক জটিল সমস্যারও দ্রুত ও কার্যকর নিষ্পত্তি সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে লিগ্যাল অ্যানালিস্ট মশিউর রহমান চৌধুরী গ্রাম আদালত আইন ও বিধিমালা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, গ্রাম আদালত আইন, ২০০৬ অনুযায়ী দেশের প্রতিটি ইউনিয়নের এখতিয়ারাধীন এলাকায় কতিপয় দেওয়ানি ও ফৌজদারি বিরোধ এবং বিবাদের সহজ ও দ্রুত নিষ্পত্তির জন্য এ আদালত গঠিত হয়েছে। গ্রাম আদালতে দায়েরকৃত মামলার শুনানি শুরু হওয়ার ৯০ দিনের মধ্যে তা নিষ্পত্তির বিধান রয়েছে।

সভায় সহকারী কমিশনার মো. পারভেজ, সহকারী কমিশনার নাজিয়া হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল রফিক, মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ( ৩য় পর্যায়) সিলেট অঞ্চলের ম্যানেজার শওকত হাসান এবং বিভিন্ন এনজিওর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট