1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল জনসেবার অঙ্গীকার নিয়ে মাঠে তরুণ নেতা এম. গিয়াস রানা কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় বাপাউবো’র চলমান প্রকল্প পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা মাইলফলক হয়ে থাকবে: আবুল কাহের শামীম প্রভাষক আজাদ উদ্দিনের স্মরণে বন্ধু চিরন্তন সিলেটের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের শ্রমিক সমাবেশ

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

শিহাব উদ্দিন: বিতর্কিত প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুর্নীতিসহ অনিয়ম নিয়ে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় সংবাদ প্রকাশ করার জেরে সম্পাদক, বার্তা সম্পাদক সহ ৪ সাংবাদিক এর বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৭ জুন বুধবার বিকাল ৪টায় সিলেট মহানগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা না হলে সংবাদপত্র তার স্বাধীনতা ভোগ করতে পারবে না। নেতৃবৃন্দ আরো বলেন, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহার করতে হবে। সেই সাথে দেশের সকল সাংবাদিকদের পেশাদারীত্ব ও নিরাপত্তা প্রদান করতে হবে। সাংবাদিকদের বিরুদ্ধে জুলুম, নির্যাতন সহ্য করা হবে না। অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাপ্তাহিক সময়চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার সিলেট ব্যুরো চীফ ফয়জুল হক শিমুল, সিনিয়র সাংবাদিক রুহুল ইসলাম মিঠু, সিলেট বিভাগীয় রিপোর্টাস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সুনির্মল সেন, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল খান, দৈনিক আইন বার্তার সিলেট প্রতিনিধি নিজাম উদ্দিন,ভিউ নিউজ ৭১.কমের সম্পাদক এবং ডেইলি বিজনেস মিরর, ডেইলি স্টেজ ও দৈনিক আলোর বার্তার সিলেট বিভাগীয় ব্যুরো চীফ সিনিয়র সাংবাদিক মো: নুরুল আমীন খান, দৈনিক মাতৃজগতের সিলেট নগর প্রতিনিধি মোঃ সোহাগ মিয়া, সাপ্তাহিক তদন্ত রিপোর্ট পত্রিকার সিলেট প্রতিনিধি শিহাব উদ্দিন, জেলা প্রতিনিধি আশিক উদ্দিন, দৈনিক সরেজিমন পত্রিকার স্টাফ রিপোর্টার স্বপন মালাকার শিবা, দৈনিক আলোকিত সিলেটের ফটো সাংবাদিক রুবেল মিয়া, চ্যানেল ১৬ এর সিলেট সংবাদদাতা ফারুক মিয়া, সাপ্তাহিক সময়চিত্র পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি এস.এ সাব্বির খান, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় দোয়ারাবাজার প্রতিনিধি মহিউদ্দিন জুয়েল প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট