1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
Programma VIP e Promozioni Ricorrenti su Cocoa Casino Vantaggi Esclusivi 2026 Supporto clienti via email e chat su Big Candy Casino tempi di risposta 2026 Provider di software su Spinmacho collaborazioni con i migliori sviluppatori 2026 পরিচালকের বিদায় সংবর্ধনায় ‘নির্বাচিত’ ৫০ নার্স! ওসমানী মেডিকেলে নোটিশ ঘিরে সাধারণ নার্সদের ক্ষোভ? দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান আরিফ আহমদ চৌধুরী বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ইমদাদ চৌধুরী বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে অ্যাডভান্সড রিহ্যাব অ্যান্ড ওয়েলনেসের র‍্যালি ও সভা অনুষ্ঠিত Sweet Bonanza slot temasıyla göz kamaştırıyor

শাহজালাল (রহ.)-এর আধ্যাত্মিক সিলসিলা ও তরিকত নিয়ে ঐতিহাসিক গবেষণায় নতুন আলোচনা

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২৫৫ বার পড়া হয়েছে

অলিকুল শিরোমণি, সুলতানুল আউলিয়া হযরত শাহজালাল (রহ.)-এর আধ্যাত্মিক সিলসিলা (তরিকত) এবং বংশ-পরিচয় নিয়ে গবেষকদের মধ্যে দীর্ঘদিন ধরে ভিন্নমত রয়েছে। সম্প্রতি ঐতিহাসিক দলিল, মলফুজাত ও প্রাচীন গ্রন্থ বিশ্লেষণের ভিত্তিতে শাহজালাল (রহ.)-এর আধ্যাত্মিক পরিচয় নিয়ে নতুন করে আলোচনা সামনে এসেছে।

গবেষণায় উল্লেখ করা হয়, হযরত শাহজালাল (রহ.)-এর ওপর প্রথম একক বর্ণনা পাওয়া যায় ‘গুলজারে আবরার’ গ্রন্থে (১৫৯১/১৬১৩ খ্রিষ্টাব্দ), যেখানে তাঁকে খাজা আহমদ ইয়াসাবি (রহ.)-এর তরিকার একজন খলিফা হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে খাজা আহমদ ইয়াসাবি (রহ.) ১১৭৭ খ্রিষ্টাব্দে ইন্তেকাল করায় শাহজালাল (রহ.)-এর প্রত্যক্ষ মুর্শিদ কে ছিলেন, সে বিষয়ে প্রশ্ন থেকে যায়।

ঐতিহাসিক এস. এম. ইকরামের ভাষ্য অনুযায়ী, ‘গুলজারে আবরার’ গ্রন্থে পারস্য ও উপমহাদেশের বহু অলি-আউলিয়ার জীবনীর সংক্ষিপ্ত বর্ণনা দেওয়ায় কিছু তথ্য আংশিকভাবে বাদ পড়েছে। ফলে শাহজালাল (রহ.)-এর জীবন বর্ণনায়ও কিছু অংশ অসম্পূর্ণ থেকে থাকতে পারে বলে গবেষকদের ধারণা।

গবেষকরা দাবি করেন, ‘ইসরারুল আউলিয়া’, ‘ফাওয়ায়েদুল ফুয়াদ’, ‘আইনে আকবরী’ ও ‘আখবারুল আখইয়ার’সহ বিভিন্ন প্রামাণ্য গ্রন্থে শায়খ জালালুদ্দিন তবরেজী হিসেবে পরিচিত শাহজালাল (রহ.)-এর প্রথম পীর বা মুর্শিদ হিসেবে সাঈদ তবরেজী (আবু সাঈদ তবরেজী)-এর নাম পাওয়া যায়। ‘আইনে আকবরী’তে সাঈদ তবরেজীকে খাজা আহমদ ইয়াসাবি (রহ.)-এর প্রধান চার খলিফার একজন হিসেবে উল্লেখ করা হয়েছে।

এছাড়া গবেষণায় বলা হয়, বর্তমান কাজাখস্তানের তুর্কিস্তানে খাজা আহমদ ইয়াসাবি (রহ.)-এর মাজার এবং উজবেকিস্তানের খিভায় সাঈদ আতা বা সাঈদ বাবার নামে ঐতিহাসিক নিদর্শন রয়েছে, যা ইয়াসাবি সিলসিলার বিস্তারের সাক্ষ্য বহন করে।

ইবনে বতুতার ‘রিহলা’ গ্রন্থের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ১৩৪৫ সালে সিলেট অঞ্চলে তাঁর আগমনের অন্যতম উদ্দেশ্য ছিল ‘শায়খ জালালুদ্দিন অব তবরিজ’-এর সঙ্গে সাক্ষাৎ। পাশাপাশি সিলেটের হোসেনশাহী আমলের ৯১১ হিজরি (১৫০৫ খ্রি.) সালের শিলালিপিতে ‘শায়খ জালাল মুজাররদ কুনিয়ায়ী’ নামের উল্লেখ পাওয়া যায়।

গবেষণার একটি অংশে দাবি করা হয়েছে, শাহজালাল (রহ.)-এর জন্মস্থান বর্তমান তুর্কমেনিস্তানের কুনিয়া অঞ্চল এবং তিনি দীর্ঘ সময় তবরিজে অবস্থান করায় ‘তবরেজী’ পরিচিতি লাভ করেন। পরবর্তীতে বাংলায় আগমন ও সিলেট বিজয়ের পর ‘শাহ জালাল’ নামে অধিক পরিচিতি পান বলে মত দিয়েছেন কিছু গবেষক।

তবে ইতিশাহজালাল (রহ.)-এর আধ্যাত্মিক সিলসিলা ও তরিকত নিয়ে ঐতিহাসিক গবেষণায় নতুন আলোচনা

এএফএম শহীদুল ইসলাম সেলিম, লেখক ও গবেষক

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট