1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজালাল মাজারে ডিসি সারওয়ার, খুললেন দানবাক্স মাজারে জমা হলো ১৭ লক্ষ ৬৫ হাজার টাকার বেশী সিলেট জেলা প্রশাসক মো: সারওয়ার আলম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার, আটক ২ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান রাতে ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা কোম্পানীগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, নিম্নাঞ্চল ও ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকা তলিয়ে গেছে সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা : সরাসরি চাকুরি পেলেন চাকুরিপ্রত্যাশীরা সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল

দেশ ও প্রবাসের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রশীদ বাবুল

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ ও বিদেশে অবস্থানরত সবাইকে, বিশেষ করে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলাবাসী এবং দাউদপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সাউথ সুরমা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র ভাইস চেয়ারম্যান এবং ইউনিভার্সাল আইডিয়াল কলেজের ট্রাস্টি, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আব্দুর রশীদ বাবুল।

এক শুভেচ্ছা বার্তায় যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রশীদ বাবুল বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগ, আত্মোৎসর্গ এবং সহমর্মিতার এক অনন্য শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের ভেতরের অহংকার ও স্বার্থপরতাকে বিসর্জন দেওয়াই এই উৎসবের মূল চেতনা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক আমাদের সবার জীবন।

তিনি আরও বলেন, প্রবাসে থাকলেও দেশের মাটি ও মানুষের প্রতি আমাদের টান সবসময় অটুট থাকে। দক্ষিণ সুরমা ও দাউদপুর ইউনিয়নের শিক্ষা, সংস্কৃতি এবং সামাজিক উন্নয়নে আমরা প্রবাসীরা সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমি প্রতিটি ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করছি।

পরিশেষে সাউথ সুরমা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র ভাইস চেয়ারম্যান এবং ইউনিভার্সাল আইডিয়াল কলেজের ট্রাস্টি আব্দুর রশীদ বাবুল ঈদের আনন্দ যেন ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই সমানভাবে ভাগ করে নিতে পারে, সেই আহ্বান জানান। একই সাথে কোরবানির পর নিজ নিজ এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট