1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শাহজালাল মাজারে ডিসি সারওয়ার, খুললেন দানবাক্স মাজারে জমা হলো ১৭ লক্ষ ৬৫ হাজার টাকার বেশী সিলেট জেলা প্রশাসক মো: সারওয়ার আলম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার, আটক ২ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান রাতে ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা কোম্পানীগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, নিম্নাঞ্চল ও ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকা তলিয়ে গেছে সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা : সরাসরি চাকুরি পেলেন চাকুরিপ্রত্যাশীরা সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল

প্রবাসী হজ্বযাত্রীদের নিয়ে সিপার এয়ার সার্ভিসের দ্বিতীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

সিলেটের স্বনামধন্য ট্রাভেল এজেন্সি সিপার এয়ার সার্ভিসের উদ্যোগে প্রবাসী হজ্বযাত্রীদের নিয়ে দ্বিতীয় হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় নগরীর নয়াসড়কস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রবাসী হজ্বযাত্রীদের হজে¦র আহকাম, আরকান এবং বিভিন্ন ফিকহি দিক নিয়ে আলোচনা করেন ঢাকাস্থ সৌদি আরব দূতাবাসের দ্বায়ী ও হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান মাদানী। এসময় তিনি উপস্থিত প্রবাসী হাজীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিপার এয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠাতা খন্দকার সিপার আহমদ। এছাড়া সিপার এয়ার সার্ভিসের পরিচালক খন্দকার ইসরার আহমদ-সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সিপার এয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠাতা খন্দকার সিপার আহমদ বলেন, হজ¦যাত্রীদের নিয়ে সিপার এয়ার সার্ভিসের উদ্যোগে ইতোমধ্যে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী হজ্বযাত্রীদের কথা মাথায় রেখে এই দ্বিতীয় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হলো। সিপার এয়ার সার্ভিসের মাধ্যমে এবছর আল্লাহর ঘরের মেহমানরা সুষ্ঠুভাবে হজ্ব সম্পাদন করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট