1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শাহজালাল (রহ.)-এর মানহাজ ও ঈদে মিলাদুন্নবী: ঐতিহাসিক তথ্য-উপাত্তের আলোকে বিশ্লেষণ বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জামিন নামঞ্জুর রংপুরে বাসায় ঢুকে সনাতন সম্প্রদায়ের একই পরিবারের চারজনকে হত্যা! জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা (জাসউস)’র অভিষেক অনুষ্ঠান সম্পন্ন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা ১৭ বছর সংবাদ মাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল সিলেটে এএইচজেড এসোসিয়েট এর উদ্যোগে দিনব্যাপী ‘আইইএলটিএস অ্যান্ড বিগেষ্ট ইউকে স্টাডি ফেস্ট’ সম্পন্ন এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সদর পূর্ব উপজেলার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Hızlı kazanma yolları ve ekstra ödüller Bethub Casino ile

জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এড. সালেহ চৌধুরী’র ঈদ শুভেচ্ছা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৩৩১ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট-৫ আসনের জকিগঞ্জ-কানাইঘাট, সিলেট নগরবাসী ও দেশবাসী, প্রবাসী ও শুভানুধ্যায়ী সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, ইমিগ্রেশন ল’ইয়ারর্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি ও জাতীয় পার্টি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রোটারিয়ান পিপি অ্যাডভোকেট এম এ সালেহ চৌধুরী।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সব ভেদাভেদ ভুলে সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা, একে অপরকে বুকে জড়ানোর দিন, ঈদুল ফিতর। দীর্ঘ ১ মাস সিয়াম সাধনা শেষে মুসলিম উম্মাহর দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। এবছর আমরা এমন সময় ঈদ উদযাপন করছি যখন ফিলিস্তিনসহ বিশ্বব্যাপী মুসলমানরা নির্যাতিত হচ্ছে। ইসরাইলী বর্বরতায় ফিলিস্তিনের গাজা এক ধ্বংস্তুপ। প্রায় ৪৫ হাজার মানুষ শহীদ হয়েছেন। যার অধিকাংশই শিশু ও নারী। ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত মুসলমানরা আজ ঈদের প্রকৃত আনন্দ থেকে বঞ্চিত।

এডভোকেট সালেহ চৌধুরী আরও বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটেও এবারের ঈদুল ফিতরের সময়ে দেশ আজ গভীর সঙ্কটে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন অতিষ্ঠ। দেশব্যাপী ভয়াবহ লোডশেডিং চলছে। জাতিকে এই অবস্থা থেকে মুক্তি দিতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই।

জাতীয় পার্টি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বলেন, সামর্থবানদের উচিত ঈদ আনন্দে অসহায় মানুষের কল্যানে সহযোগিতার হাত প্রসারিত করা। যাতে সবাই ঈদের আনন্দে শামিল হতে পারে। মানবতাবাদী ও কল্যাণকামী সংগঠন জাতীয় পার্টি সব সময় আর্তমানবতার কল্যানে কাজ করে যাচ্ছে। মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে ব্যক্তিগত, সমাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করার মাধ্যমে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তি নিহিত রয়েছে। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট