1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোয়াইনঘাট: ডিবি-পুলিশের ‘টাকার মেশিন’ চোরাকারবারি শ্যামকালা! সিলেটবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মানবাধিকার নেতা ইউসুফ সেলু সিলেটসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আতাউর রহমান ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক যুবনেতা গোলাম মাহমুদ আজম সিলেটসহ দেশবাসীকে মানবাধিকার নেতা মনসুর আহমদ লস্করের ঈদ শুভেচছা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা সামিউর রহমান মুসার ঈদ শুভেচছা ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা দেওয়ান আরাফাত চৌধুরী জাকি ঈদুল আজহা উপলক্ষে মোবারক জানিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আতাউর রহমান ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাড. সালেহ চৌধুরী ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা সামিউর রহমান মুসার ঈদ শুভেচছা

  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটবাসী, দেশবাসী ও বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত সর্বস্তরের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা।

এক শুভেচ্ছা বার্তায় শীর্ষস্থানীয় এই আলেমে দ্বীন বলেন, পবিত্র ঈদুল আজহা মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য, পরম ত্যাগ ও আত্মোৎসর্গের এক মহিমান্বিত উৎসব। হযরত ইব্রাহিম (আঃ) ও হযরত ইসমাইল (আঃ) এর ত্যাগের স্মৃতিবিজড়িত এই দিনটি আমাদের জীবনে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য শিক্ষা দেয়। ঈদের এই পবিত্র দিন সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।

ইসলামী আদর্শ ও নৈতিক সমাজ গঠনের আহ্বান জানিয়ে মাওলানা সামিউর রহমান মুসা বলেন, ঈদুল আজহার প্রকৃত শিক্ষা যদি আমরা আমাদের ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনে বাস্তবায়ন করতে পারি, তবেই সমাজে শান্তি, ন্যায়বিচার ও সামাজিক সাম্য প্রতিষ্ঠা সম্ভব। বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ কঠিন পরিস্থিতিতে আমাদের সবার উচিত নিজেদের ভেতরের অহংকার ও পশুবৃত্তিকে বিসর্জন দিয়ে মানবকল্যাণে আত্মনিয়োগ করা।

তিনি বিশেষভাবে ধনী ও সামর্থ্যবানদের উদ্দেশ্যে বলেন, কোরবানির আনন্দ কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে, আমাদের চারপাশের দরিদ্র, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। আসুন, কোরবানির মাংস ও আনন্দ সবার মাঝে সমানভাবে বিলিয়ে দিয়ে সম্প্রীতির এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করি।

পাশাপাশি পবিত্র এই উৎসবকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশে উদযাপনের ওপর গুরুত্বারোপ করে তিনি কোরবানি সম্পন্ন হওয়ার পরপরই দ্রুত বর্জ্য অপসারণে এবং পরিবেশ সুরক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

শুভেচ্ছা বার্তায় মাওলানা সামিউর রহমান মুসা দেশবাসী, জামেয়ার সর্বস্তরের শুভাকাঙ্ক্ষী ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং ফিলিস্তিনসহ বিশ্বের সকল নির্যাতিত মুসলিমদের নিরাপত্তা ও কল্যাণ কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট