1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :

‘কোয়ারি খুলে কর্মসংস্থান দিন’—আলেক তালুকদার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

প্রতিশ্রুতি পূরণের অপেক্ষায় কোম্পানীগঞ্জের মানুষ

সিলেট প্রতিনিধি: পাথর কোয়ারি খুলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রত্যাশায় সিলেট-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করেছেন কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার মানুষ। নির্বাচনের আগে কোয়ারি খুলে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো তা বাস্তবায়ন না হওয়ায় এলাকাবাসীর মধ্যে অপেক্ষা ও প্রশ্ন তৈরি হয়েছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলার ২ নম্বর পূর্ব ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আলেক তালুকদার বলেন, সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী নির্বাচনের আগে আশ্বাস দিয়েছিলেন, তিনি বিজয়ী হলে সিলেট-৪ আসনের পাথর কোয়ারিগুলো সনাতন পদ্ধতিতে খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, সেই আশ্বাসের ওপর আস্থা রেখে ছাত্রদলের নেতাকর্মীরা প্রত্যেক গ্রাম, পাড়া-মহল্লায় গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন। সাধারণ মানুষকেও আশ্বস্ত করা হয়েছিল—ধানের শীষ বিজয়ী হলে পাথর কোয়ারি খুলবে এবং দীর্ঘদিনের বেকারত্ব দূর করে নতুন কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে।

আলেক তালুকদার বলেন, বর্তমানে এলাকার মানুষ আমাদের কাছে জানতে চাইছেন—‘ভোটের সময় তোমরা বলেছিলে তোমাদের নেতা পাথর কোয়ারি খুলে দেবেন, তাহলে এখনো খুলছে না কেন?’ তাদের আমরা বলছি, নিশ্চয়ই দ্রুত কোয়ারি খোলার উদ্যোগ নেওয়া হবে। তবে কবে নাগাদ তা বাস্তবায়ন হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময়সীমা নেই।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে কোয়ারি বন্ধ থাকায় কোম্পানীগঞ্জসহ সিলেট-৪ আসনের বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তাই পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা করে সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি খুলে দিয়ে মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা জরুরি।

বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে আলেক তালুকদার বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে সনাতন পদ্ধতিতে কোম্পানীগঞ্জের পাথর কোয়ারিগুলো খুলে দিয়ে লাখো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হোক। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চান এলাকার মানুষ।’

এ সময় তিনি আরও বলেন, পাথর কোয়ারি ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন মহল জনগণকে বিভ্রান্ত ও উসকে দেওয়ার চেষ্টা করছে। বিএনপি সরকার ক্ষমতায় এলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে না—এমন প্রচারণা চালিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তাদেরও এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

আলেক তালুকদারের ভাষ্য, কর্মসংস্থানের দাবিতে সাধারণ মানুষের প্রত্যাশা দীর্ঘদিনের। তাই দ্রুত কোয়ারি খোলার কার্যকর উদ্যোগ নেওয়া হলে এলাকার মানুষের দীর্ঘদিনের কর্মসংস্থানের সংকট অনেকটাই লাঘব হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট