1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজালাল (রহ.)-এর মানহাজ ও ঈদে মিলাদুন্নবী: ঐতিহাসিক তথ্য-উপাত্তের আলোকে বিশ্লেষণ বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জামিন নামঞ্জুর রংপুরে বাসায় ঢুকে সনাতন সম্প্রদায়ের একই পরিবারের চারজনকে হত্যা! জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা (জাসউস)’র অভিষেক অনুষ্ঠান সম্পন্ন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা ১৭ বছর সংবাদ মাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল সিলেটে এএইচজেড এসোসিয়েট এর উদ্যোগে দিনব্যাপী ‘আইইএলটিএস অ্যান্ড বিগেষ্ট ইউকে স্টাডি ফেস্ট’ সম্পন্ন এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সদর পূর্ব উপজেলার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Hızlı kazanma yolları ve ekstra ödüller Bethub Casino ile

রংপুরে বাসায় ঢুকে সনাতন সম্প্রদায়ের একই পরিবারের চারজনকে হত্যা!

  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

রংপুর মহানগরীর মাছুয়াপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তানকে হত্যার ঘটনায় সিদ্ধার্থ ও মুগ্ধ নামে দুজনকে আটক করেছে পুলিশ।

প্তারকৃতরা হলেন- নগরীর মাছুয়াপাড়া এলাকার কানুদাসের ছেলে মুগ্ধ দাস (২৩) ও বিনয়চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাস (১৯)। সম্পর্কে তারা মামাতো ভাই। পুলিশের দাবি, বৃহস্পতিবার দিবাগত রাতে ওই দুজন মিলে চারজনকে হত্যা করেন।

রোববার (২৩ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

পুলিশ কমিশনার বলেন, হত্যাকাণ্ডের রাতে দুইজন খুনি মুগ্ধ ও সিদ্ধার্থ পাশের বিল্ডিংয়ের ওপর দিয়ে উনাদের ছাদে আসে। বৃহস্পতিবার দিবাগত শেষ রাতে এই দুজন ছাদে বসে ইয়াবা সেবন করছিল। সিদ্ধার্থ ও মুগ্ধ বাড়ির ছাদে বসে ইয়াবা সেবন করছিলেন। এ সময় শব্দ পেয়ে খালি গায়ে গলায় গামছা নিয়ে ছাদে ওঠেন অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী। তখন ওই গামছা দিয়েই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

গণপতির স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী শব্দ শুনে সিঁড়ি দিয়ে ছাদে উঠতে গেলে তাকে সিঁড়িতেই হত্যা করেন তারা। পরে শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে আসেন ওই দম্পতির মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী। তাকেও গামছা পেঁচিয়ে হত্যা করা হয়।

পুলিশের ভাষ্য, গণপতি চক্রবর্তীর ছেলে আয়ুস চক্রবর্তী হত্যাকাণ্ডের বিষয়টি প্রকাশ করে দিতে পারে; এমন আশঙ্কায় তাকেও শ্বাসরোধ করে হত্যা করেন সিদ্ধার্থ ও মুগ্ধ।

এর আগে শনিবার (২৩ আগস্ট) রাত ১১টার দিকে নগরীর কামালকাছনা মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তীর নিজ বাসা থেকে চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন-রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৫) এবং ছেলে আয়ুস চক্রবর্তী (১২)।

পুলিশ জানায়, বাড়িটি কয়েকদিন ধরে তালাবদ্ধ ছিল। গত বৃহস্পতিবারের পর থেকে পরিবারের কাউকে প্রকাশ্যে দেখা যায়নি। শনিবার রাত ৯টার দিকে বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে বাইরে থেকে লাগানো তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। একে একে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

গণপতি চক্রবর্তীর মরদেহ পাওয়া যায় দোতলা বাড়ির ছাদে। তার স্ত্রী প্রীতিলতা ও মেয়ে প্রার্থীর মরদেহ ছিল সিঁড়ির পাশে চিলেকোঠায়। আর ছেলে আয়ুসের মরদেহ পাওয়া যায় একটি খাটের নিচে।

নিহত প্রীতিলতা চক্রবর্তীর বোন পূজা চক্রবর্তী জানান, বৃহস্পতিবার রাতে সর্বশেষ মুঠোফোনে তাদের সঙ্গে কথা হয়েছিল। শনিবার ফোনে কাউকে না পেয়ে রাত ৯টার দিকে তিনি স্বামীকে সঙ্গে নিয়ে গণপতি চক্রবর্তীর বাড়িতে যান। সেখানে গিয়ে প্রধান ফটক বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে তাকে কোতোয়ালি থানায় যোগাযোগ করতে বলা হয়।

সংবাদ সম্মেলনের আগে পুলিশের একটি সূত্র জানায়, চারজনের হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় অভিযান শুরু করে। অভিযানে সিদ্ধার্থ ও মুগ্ধকে আটক করা হয়। তাদের মধ্যে একজন পুলিশের অভিযান টের পেয়ে পালিয়ে পাশের রেশম উন্নয়ন বোর্ডের তুতবাগানে লুকিয়ে পড়েন। পরে তুতবাগানের পাশের দখীগঞ্জ শ্মশান এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গণপতি চক্রবর্তী গত বছরের ডিসেম্বরে শিক্ষকতা থেকে অবসর নেন। এরপর তিনি রংপুর সমবায় মার্কেটের একটি হোমিওপ্যাথি চেম্বারে নিয়মিত চিকিৎসাসেবা দিতেন। তার মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর (মাস্টার্স) শেষ করেছেন। ছেলে আয়ুস চক্রবর্তী রংপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট