1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেন মির্জা ফখরুল michael gamban Complete Guide to the Influential Author সিলেটে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দুরুদ) র‌্যালি ও আলোচনা সভা সম্পন্ন শাহজালাল উপশহর একাডেমিতে আন্তঃহাউস বিজ্ঞান মেলা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুক্তরাজ্য প্রবাসী সাব্বির আহমদের অভিনন্দন বৃক্ষ মেলায় ‘সিলেটের ছাদ কৃষি’ গ্রুপের উদ্যোগে সৌখিন কৃষকদের মিলনমেলা Viperwín est-il un casino légitime et sécurisé en France 2026 Kazanma Dunyasina Katilmak icin Mario-bet Giris জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সর্বদা দেশ ও জনগণের অধিকার আদায়ে অঙ্গীকারবদ্ধ : গোলাম মাহমুদ আজম রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

সিলেটে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দুরুদ) র‌্যালি ও আলোচনা সভা সম্পন্ন

  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

পবিত্র ১২ই রবিউল আউয়াল ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া পরিষদ বাংলাদেশ, সিলেটের উদ্যোগে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দুরুদ) আনন্দ র‌্যালিটি বের হয়।

২১ শে আগস্ট শুক্রবার বাদ জুম্মা নগরীর সোবহানীঘাট কাঁচাবাজার সংলগ্ন হাজী ময়না মিয়া মার্কেটের সামন থেকে মিনি ট্রাক যোগে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দুরুদ) আনন্দ র‌্যালিটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দরগাহে হযরত শাহপরান (র:)’র মাজার ও দরগাহে হযরত শাহজালাল (র:)’র মাজার প্রাঙ্গণে পৃথক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাদ জুম্মা র‌্যালি পূর্ববর্তী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া পরিষদ বাংলাদেশ সিলেটের সভাপতি মুহাম্মদ ইলিয়াছ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা মনসুর আহমদ ও সাংগঠনিক সম্পাদক শিক্ষক ইসলাম উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম মুনিম, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন। প্রধান আলোচকের বক্তব্য রাখেন এশিয়ার বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ ফরিদুল আলম আল কাদেরী। বিশেষ মেহমানের বক্তব্য রাখেন শায়খে আহলে সুন্নাত ক্বারী গোলাম মোস্তফা মোহন আল কাদেরী।

বক্তব্য রাখেন দরবারে শাহজালালের মোতাওয়াল্লী, দরবারে শাহ পরানের খাদেম, গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া পরিষদের প্রধান উপদেষ্টা নিজাম উদ্দিন বাবুল, উপদেষ্টা মোহাম্মদ লেলো মিয়া। উপস্থিত ছিলেন মোহাম্মদ মাসুদ, নিজাম উদ্দিন, তাসলিম উদ্দিন চৌধুরী, কবির শিকদার, তুরু মিয়া, সুজাত আহমদ, আব্দুল আলিম, জসীম উদ্দিন, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা আবুল বশর, মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা আব্দুল কাইয়ুম, আব্দুর রহিম খোকন, মাসুম আহমদ, মোঃ ডালিম, মোঃ সেলিম, মোহাম্মদ নাসির উদ্দিন, ইমরান আহমদ, আশিনুর রশিদ, সুমন আহমদ, শাহজাহান আহমদ, জাবেদ আহমদ, আফাজুর রহমান, আনিস আহমদ, ইয়াসিনুর রহমান ইমন প্রমুখ।

জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দুরুদ) আনন্দ র‌্যালিতে শাহপরান, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, বিশ্বনাথ ও বালাগঞ্জ উপজেলা, জালালাবাদ, এয়ারপোর্ট ও শাহপরান থানা, মইয়ারচর, সোনাতলা, সাদীপুর, তাজপুর, গোয়ালাবাজার, কামালবাজার, ধরাধরপুর, বিআইডিসি, গোয়াইনঘাট, ছাতক, পনাউল্লাহ সহ বিভিন্ন উপজেলা, থানা এবং সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকে অসংখ্য আশেকে রাসুল (সাঃ) ও ওলীপ্রেমিক ভক্তগণ অংশগ্রহণ করেন। র‌্যালিতে নাতে রাসুল পরিবেশন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তার আগমনে এই পৃথিবীর মানুষ আলোকিত হয়েছে। তার জীবনে রয়েছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আমাদের মহানবীর পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সকল মুসলমানরা আনন্দিত ও খুশি। তিনি বলেন, মহানবীর দেখানো পথ অনুসরণ করে এই পৃথিবী থেকে অন্ধকারকে দূর করে আলোকিত করতে হবে।

জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দুরুদ) আনন্দ র‌্যালি পরবর্তী সভায় বক্তাগণ বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিনে তাঁর আগমনে সমগ্র কুল কায়েনাত আনন্দে আত্মহারা হয়ে নবী করিম (দুরুদ)-কে সালাম জানিয়েছেন। মহানবী (দুরুদ) হিজরত করে মদীনা উপকণ্ঠে পৌঁছলে মদীনাবাসীগণ সানিয়াতিলবেদা নামক স্থানে জুলুছ মিছিল সহকারে সালাতুসসালাম এবং সংবর্ধনা জ্ঞাপন করেন। আমরা তাঁরই অনুকরণে মাহে রবিউল আউয়াল মাসে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দুরুদ) উদযাপন করি। পবিত্র জশনে জুলুছ আনন্দ র‌্যালি বর্তমান সময়ের প্রেক্ষাপটে আনন্দ প্রকাশের একটি উত্তম পন্থা বলে মন্তব্য করেন বক্তাগণ।

আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে আখেরী মুনাজাত পরিচালনা করেন শায়খ মাওলানা মুহাম্মদ গোলাম মোস্তফা মোহন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট