1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোয়াইনঘাট: ডিবি-পুলিশের ‘টাকার মেশিন’ চোরাকারবারি শ্যামকালা! সিলেটবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মানবাধিকার নেতা ইউসুফ সেলু সিলেটসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আতাউর রহমান ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক যুবনেতা গোলাম মাহমুদ আজম সিলেটসহ দেশবাসীকে মানবাধিকার নেতা মনসুর আহমদ লস্করের ঈদ শুভেচছা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা সামিউর রহমান মুসার ঈদ শুভেচছা ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা দেওয়ান আরাফাত চৌধুরী জাকি ঈদুল আজহা উপলক্ষে মোবারক জানিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আতাউর রহমান ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাড. সালেহ চৌধুরী ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা

সিলেটসহ দেশবাসীকে মানবাধিকার নেতা মনসুর আহমদ লস্করের ঈদ শুভেচছা

  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট জেলা ও মহানগরবাসী, দেশবাসী এবং প্রবাসে অবস্থানরত সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন উইমেন্স মডেল কলেজ সিলেটের চেয়ারম্যান, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগের সিনিয়র সহ-সভাপতি এবং জাতীয় সদর দপ্তরের সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর।

এক ঈদ শুভেচ্ছা বার্তায় বিশিষ্ট এই শিক্ষানুরাগী ও মানবাধিকার ব্যক্তিত্ব বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগ, আত্মোৎসর্গ এবং মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্যের এক অনন্য বার্তা নিয়ে আসে। হযরত ইব্রাহিম (আঃ) ও হযরত ইসমাইল (আঃ)-এর ত্যাগের মহান আদর্শকে ধারণ করে আমাদের ব্যক্তিগত, সামাজিক ও প্রাতিষ্ঠানিক জীবনকে সুন্দর করে তুলতে হবে। এই দিনটি আমাদের জীবনে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য শিক্ষা দেয়। ঈদের এই পবিত্র দিন সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।

শিক্ষা ও মানবাধিকারের মেলবন্ধন তুলে ধরে তিনি বলেন, একটি শিক্ষিত ও সচেতন সমাজই পারে মানুষের মৌলিক অধিকার রক্ষা করতে। ঈদুল আজহার প্রকৃত শিক্ষা হলো নিজের ভেতরের অহংকার ও স্বার্থপরতাকে বিসর্জন দিয়ে মানবকল্যাণে কাজ করা। বর্তমান সময়ে আমাদের চারপাশের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। আসুন, কোরবানির আনন্দ ও মাংস সবার মাঝে সমানভাবে বিলিয়ে দিয়ে পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সাম্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করি।

পাশাপাশি পবিত্র এই উৎসবকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশে উদযাপনের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আলহাজ্ব মনসুর আহমদ লস্কর বলেন, কোরবানির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার রাখা। কোরবানি সম্পন্ন হওয়ার পরপরই নিজ দায়িত্বে বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা এবং দ্রুত অপসারণে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করার জন্য আমি সিলেটবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি।

শুভেচছা বার্তায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগের সিনিয়র সহ-সভাপতি এবং জাতীয় সদর দপ্তরের সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর সবাইকে নির্যাতিতদের পাশে থাকার জানান এবং সবার সুস্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণ কামনা করেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট