1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের গণিত অ্যালামনাই এসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান-২০২৬ সম্পন্ন হয়েছে। ২২ আগস্ট শনিবার সিলেট নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। মুরারিচাঁদ (এমসি) কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল এর সভাপতিত্বে এবং অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মোহাম্মদ সাহিদুল হক সোহেল এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুরারিচাঁদ কলেজ সিলেটের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর ঋষিকেশ ঘোষ, গণিত বিভাগের প্রফেসর মো. গিয়াস উদ্দিন, গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তপতী চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন মুরারিচাঁদ (এমসি) কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের সহ-সভাপতি ও অভিষেক অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক লে. মো. মনিরুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও অ্যালামনাই দিলীপ চন্দ্র রায়, অভিষেক অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব দীপংকর দেব, মোহাম্মদ ফখরুল ওয়াহেদ চৌধুরী, মোহাম্মদ বিলাল আহমদ, মোহাম্মদ আবুল খায়ের, আ ফ ম সিরাজুল ইসলাম শামীম, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মোহাম্মদ আবুল কালাম, সাদেক আহমদ সোহেল, গাজী আফরোজ বেগম বীথি, ফাহমিদা নাসরিন রুমি, ফয়সাল মাহমুদ সাকিব খান, আব্দুর রহিম প্রমুখ।

অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, মুরারিচাঁদ কলেজ সিলেট অঞ্চলের শিক্ষা ও সংস্কৃতির বাতিঘর। এমসি কলেজ অতীত ঐহিত্যকে ধারণ করে জ্ঞানের জগতে নেতৃত্বে দিয়ে যাাচ্ছে। এই কলেজের গণিত বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা আজ দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এই কলেজে লেখাপড়া করেছেন বাংলাদেশের সাবেক ৩ জন অর্থমন্ত্রী। মুরারিচাঁদ কলেজ আগামীতেও এই ধারবাহিকতা বজায় রাখবে বলে আমরা আশাবাদী।

তিনি বলেন, গণিত কেবল একটি একাডেমিক বিষয় নয়, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে যৌক্তিক ও পরিকল্পিত সিদ্ধান্ত নেওয়ার ভিত্তি। একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং পরিকল্পিত নগর গঠনেও গণিত ও বিজ্ঞানের সঠিক প্রয়োগ অপরিহার্য। তিনি আরও বলেন, অ্যালামনাই এসোসিয়েশন কেবল স্মৃতিচারণের প্ল্যাটফর্ম নয়, এটি বর্তমান শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেওয়ার এবং সমাজ বিনির্মাণের একটি শক্তিশালী মাধ্যম। আপনাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা এমসি কলেজের গণিত বিভাগকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে উদ্বুদ্ধ করবে।

নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অভিষেক অনুষ্ঠানে কলেজের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট