1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজালাল (রহ.)-এর মানহাজ ও ঈদে মিলাদুন্নবী: ঐতিহাসিক তথ্য-উপাত্তের আলোকে বিশ্লেষণ বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জামিন নামঞ্জুর রংপুরে বাসায় ঢুকে সনাতন সম্প্রদায়ের একই পরিবারের চারজনকে হত্যা! জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা (জাসউস)’র অভিষেক অনুষ্ঠান সম্পন্ন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা ১৭ বছর সংবাদ মাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল সিলেটে এএইচজেড এসোসিয়েট এর উদ্যোগে দিনব্যাপী ‘আইইএলটিএস অ্যান্ড বিগেষ্ট ইউকে স্টাডি ফেস্ট’ সম্পন্ন এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সদর পূর্ব উপজেলার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Hızlı kazanma yolları ve ekstra ödüller Bethub Casino ile

ফেঞ্চুগঞ্জে আবার বালু উত্তোলনে তোড়জোড়, মুখবন্ধ সেই ইউএনও’র

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক :: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে বালু উত্তোলনের জন্য আবারও ড্রেজার এসেছে! গত সাপ্তাহদিন আগে ফেঞ্চুগঞ্জ পশ্চিম মল্লিকপুরে একটি ড্রেজার আনলোডার এসে নোঙ্গর করে। পরে পশ্চিম মল্লিকপুর থেকে ড্রেজারের বালু সরবারাহ পাইপ বসানো হয়।

সরেজমিনে দেখা যায় সিলেট -মৌলভিবাজার আঞ্চলিক মহা সড়কের পাশ দিয়েই পাইপ টানা হচ্ছে! অন্যদিকে স্থানীয়রা অভিযোগ করেন পশ্চিম মল্লিকপুর এলাকায় চান্দপুর- মীরগঞ্জ সড়কের উপর দিয়ে পাইপ নেওয়া হয়েছে। সাধারণ যানবাহনের চলাচল ঝুকিপূর্ণ করে তুলেছে। পাইপের উপর মাটি বালু দিয়ে বাধের মত করে রাখা হয়েছে। সিএনজি অটোরিকশা বা এম্বুলেন্স এটার উপর দিয়ে পার হতে গেলে গাড়ির নিচ বেধে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে।

নামপ্রকাশে অনিচ্ছুক সিএনজি চালক বলেন, এখানে পাইপের উপর দিয়ে যাওয়া ঝুকিপূর্ণ। একপাশে নদী আরেক পাশে জমি! খুব সাবধান না হলেই বিপদ।

ড্রেজারের পাইপ বসানোর কাজ করা আনোয়ার নামের ব্যক্তির সাথে আলাপ করলে, কারা ড্রেজার এনেছে,পাইপ বসাচ্ছে কোন নাম তিনি বলেন নি। বালু এখানে তোলা হবে? না কোথা থেকে আনা হবে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বালু ফাকে আসবে!

এ বিষয়ে  বক্তব্য নিতে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহারের সাথে দুই দিন যোগাযোগের চেষ্টা, কল ও হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে বালু উত্তোলন বা ডাম্পিং এর অনুমতি আছে কি না জানতে চাইলে তিনি কোন বক্তব্য দেন নি!

উল্লেখ্য, কোম্পানীগঞ্জে আলোচিত পাথরকান্ডের পর ফেঞ্চুগঞ্জে বদলী হয়ে আসেন আলোচিত-সমালোচিত ইউএনও আজিজুন্নাহার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট