1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত দিরাই পৌরসভার প্রকৌশলীর অডিও ঘিরে তোলপাড় নরওয়ে রূপকথা: হলান্ড-ঝড়ে বিশ্বকাপ থেকে বিদায় পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল ফেঞ্চুগঞ্জে আবার বালু উত্তোলনে তোড়জোড়, মুখবন্ধ সেই ইউএনও’র পর্তুগালের সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবক নিহত আন্তঃজেলা ডাকাত সদস্য সাজাপ্রাপ্ত পলাতক আসামি বেলাল গ্রেফতার সুনামগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতালের কার্যক্রম চালুর দাবিতে শান্তিগঞ্জ সমিতি সিলেটের মানববন্ধন ৩ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ, জেলা প্রশাসকের দ্বারস্থ ভুক্তভোগী প্রতিটি জনপদকে আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইমদাদ চৌধুরী সিলেটে এডভান্সড রিহ্যাব এন্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

পর্তুগালের সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবক নিহত

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

মুছেনি কামরানের হাতে বিয়ের মেহেদির রং

পর্তুগাল ও বাংলাদেশে শোকের মাতম 

পর্তুগাল প্রতিনিধি: দেশে এসে তিন মাস পূর্বে বিয়ে করে প্রবাসে যাওয়া কামরানের হাতে এখনো বিয়ের মেহেদী। স্বপ্ন ছিল উচ্চবিলাসী। নববধু দেশে রেখে প্রবাসী গিয়েছিলেন স্বপ্ন পূরণ করতে। হাতে লেগে আছে বিয়ের মেহেদী। কিন্তু যেন সবকিছুই সমাধি।

শনিবার (০৪ জুলাই) পর্তুগাল সময় আনুমানিক রাত ৯টায় সড়ক দুর্ঘটনার গুরুতর আহত হন পর্তুগাল প্রবাসী শামসুল ইসলাম কামরান( ২৫) নামে এক যুবক। রোববার (০৫ জুলাই) বিকাল সাড়ে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় পর্তুগালের আলমেদা হাসপাতালের তার মৃত্যু হয়।

কান্না, অপেক্ষা আর আহাজিরে কাটছে এখন পর্তুগাল প্রবাসী কামরানের স্বজনদের বেলা। উন্নত জীবন-জীবিকা ও স্বপ্ন পূরণের আশায় প্রবাসে পাড়ি জমানো যুবকের স্বপ্ন আজও পূরণ হয়নি। গ্রামের বাড়িতে চলছে কান্না আর শোকের মাতম।অশ্রু ভেজা চোখে কান্না জড়িত কন্ঠে আল্লাহর দরবারে চলছে পরিবারের লোকদের আহাজারি।

নিহত পর্তুগাল প্রবাসী শামসুল ইসলাম কামরান সিলেট জেলার ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়নের খাগদিওর গ্রামের মৃত মুতলিব তৃতীয় পুত্র। তার মৃত্যুতে শোকাহত পর্তুগালের বাংলাদেশ কমিউনিটি এমনটাই জানিয়েছেন পর্তুগালে অবস্থানরত সাংবাদিক শামীম আহমদ।

তিনি জানান, পর্তুগালের বাংলাদেশ কমিউনিটিতে বর্তমানে শোকের ছায়া নেমে এসেছে। স্হানীয় বাংলাদেশী কমিউনিটির লোকজন পুলিশের সাথে কামরানকে মৃত্যুর বিষয়টি নিয়ে আলোচনা করছন। তারা সংঘটিত ঘটনার ন্যায় বিচার প্রত্যাশা করছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট