1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হবে বিশ্ব Sweet Bonanza oynayarak şansını 💰 renkli makaralarda dene সিলেট ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত ‘কোয়ারি খুলে কর্মসংস্থান দিন’—আলেক তালুকদার এসএসসি পরিক্ষায় সাংবাদিক কণ্যা তাম্মির কৃতিত্ব পূর্ণ সাফল্য: অভিনন্দন ও শুভেচ্ছা Bahis severlerin tercih ettiği güvenilir adres Mariobet giriş güncel sistemidir Youwin casino ile kayıpsız yatırım çekme yöntemleri

রথযাত্রা উপলক্ষে পূজা উদযাপন পরিষদ ও যুব ঐক্যের যৌথ উদ্যোগে পানীয় জল বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

জাবেদ আহমদ :: শ্রী শ্রী জগন্নাথদেবের  রথযাত্রা অনুষ্ঠান-২৬  উপলক্ষে রিকাবীবাজার পয়েন্ট অডিটোরিয়ামের সামনের ফটকে অদ্য ১৬ জুলাই বৃহস্পতিবার দুপুর ২ টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ আয়োজনে রথযাত্রায় আগত ভক্তবৃন্দদের মধ্যে পানীয় জল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদ এর সভাপতি সুব্রত দেব এর সভাপতিত্বে ও সিলেট মহানগর যুব ঐক্য পরিষদ এর আহ্বায়ক রকি দেব এর পরিচালনায় উক্ত  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভসূচনা করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েছ লোদী। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিলেট সব সময়ই সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য চারণভূমি।

রাজনৈতিক মতপার্থক্য যার যার জায়গায়, কিন্তু ধর্মীয় ও মানবিক উৎসবে আমরা সবাই এক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সব সময়ই প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। আমাদের দলের পক্ষ থেকে স্পষ্ট বার্তা—এই দেশে দল-মত নির্বিশেষে সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। শ্রীশ্রী জগন্নাথদেবের এই রথযাত্রা মিলন ও মানবতার এক মহান বার্তা বহন করে। প্রচণ্ড গরমে রথযাত্রায় আগত পুণ্যার্থীদের সেবায় পূজা উদযাপন পরিষদ ও যুব ঐক্যের এই মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই ধরনের সেবামূলক কর্মকাণ্ড আমাদের পারস্পরিক সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর কেন্দ্রীয় সহ সভাপতি এড.মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক চন্দন দাশ,সাবেক কোষাধ্যক্ষ জি.ডি.রুমু।

এছাড়াও উপস্থিত ছিলেন মনমোহন দেবনাথ, পিনাক কর, নন্দন চন্দ্র পাল, অপন দাস, নিখিল মালাকার, এড. অরবিন্দু দাস গুপ্ত বিভু,  বীরেশ মল্লিক, স্বপন কুমার দাস,বিদ্যুৎ কান্তি সেন, ঋষিকেশ দাস, অর্নব দাস,মিথিন পাল প্রান্ত, হিমেল তালুকদার রাবেল, রনজিত রবিদাস প্রমুখ। উদ্যোক্তাদের পক্ষ থেকে ৫০০০ বোতল পানীয়,জল ও ফল বিতরণ করা হয়। এছাড়াও রথযাত্রার শৃঙ্খলা রক্ষায় যুব ও ছাত্র ঐক্যের প্রায় ১০০ জন,স্বেচ্ছাসেবক  দ্বায়িত্ব পালন করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট