1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট রেঞ্জে জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোম্পানিগঞ্জে পৈতৃক জমি ফেরত চেয়ে হতদরিদ্র গেদা মিয়ার আহাজারি শ্রমমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দোয়ারাবাজারে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত দিরাই পৌরসভার প্রকৌশলীর অডিও ঘিরে তোলপাড় নরওয়ে রূপকথা: হলান্ড-ঝড়ে বিশ্বকাপ থেকে বিদায় পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল ফেঞ্চুগঞ্জে আবার বালু উত্তোলনে তোড়জোড়, মুখবন্ধ সেই ইউএনও’র পর্তুগালের সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবক নিহত আন্তঃজেলা ডাকাত সদস্য সাজাপ্রাপ্ত পলাতক আসামি বেলাল গ্রেফতার

সিলেট রেঞ্জে জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

৮ জুলাই বুধবার সিলেট রেঞ্জ জুন-২০২৬ খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি ড. মোঃ জিললুর রহমান। এ সময় রেঞ্জের আওতাধীন বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় জুন মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান পুলিশি কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় ডিআইজি মহোদয় জননিরাপত্তা নিশ্চিতকরণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি জেলা ও থানা পর্যায়ে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত হওয়ার পূর্বেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ প্রদান করেন। এছাড়াও মুলতবি মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি এবং তদন্ত কার্যক্রমের গুণগত মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

সভার সমাপনী বক্তব্যে ডিআইজি মহোদয় জনগণের দোরগোড়ায় মানসম্মত ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি পুলিশের উজ্জ্বল ভাবমূর্তি আরও সমুন্নত রাখতে পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা ও মানবিক আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং সর্বদা জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট