1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজালাল (রহ.)-এর মানহাজ ও ঈদে মিলাদুন্নবী: ঐতিহাসিক তথ্য-উপাত্তের আলোকে বিশ্লেষণ বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জামিন নামঞ্জুর রংপুরে বাসায় ঢুকে সনাতন সম্প্রদায়ের একই পরিবারের চারজনকে হত্যা! জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা (জাসউস)’র অভিষেক অনুষ্ঠান সম্পন্ন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা ১৭ বছর সংবাদ মাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল সিলেটে এএইচজেড এসোসিয়েট এর উদ্যোগে দিনব্যাপী ‘আইইএলটিএস অ্যান্ড বিগেষ্ট ইউকে স্টাডি ফেস্ট’ সম্পন্ন এমসি কলেজ গণিত অ্যালামনাই এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সদর পূর্ব উপজেলার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত Hızlı kazanma yolları ve ekstra ödüller Bethub Casino ile

দোয়ারাবাজারে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

এম ডি ফারুক মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)প্রতিনিধি : “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), দোয়ারাবাজারের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিআরডিবি প্রকল্প কর্মকর্তা শাহিনুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন, বিআরডিবির সাবেক চেয়ারম্যান সফিকুল ইসলাম এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভুইয়া।
বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নের মূল ভিত্তি হলো গ্রামীণ উন্নয়ন। পল্লী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি উৎপাদন বৃদ্ধি, সমবায় কার্যক্রম জোরদার এবং পরিবেশ সংরক্ষণে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সরকারের বিভিন্ন পল্লী উন্নয়ন কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।


আলোচনা সভা শেষে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সমবায় সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট