1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে ব্র্যাকের রিটেইল সেলস প্রকল্পের এমপ্লয়ার মিটআপ অনুষ্ঠিত সিলেট সদর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি পুনর্গঠন সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় গ্রেফতার ও কারাগারে প্রেরণ শাহজালাল মাজারে ডিসি সারওয়ার, খুললেন দানবাক্স মাজারে জমা হলো ১৭ লক্ষ ৬৫ হাজার টাকার বেশী সিলেট জেলা প্রশাসক মো: সারওয়ার আলম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার, আটক ২ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান রাতে ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা কোম্পানীগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, নিম্নাঞ্চল ও ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকা তলিয়ে গেছে

সিলেটের ৩৪ নং ওয়ার্ডবাসীসহ মুসলিম উম্মাহকে মাওলানা রফিকুল ইসলামের ঈদ শুভেচ্ছা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

সিলেট মহানগরীর ৩৪ নং ওয়ার্ডবাসীসহ সর্বস্তরের জনসাধাণকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন তালুকদার ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও সিলেট সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবী মাওলানা মো. রফিকুল ইসলাম।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা কেবল পশু কোরবানির উৎসব নয়, এটি আমাদের ত্যাগের চূড়ান্ত শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের ভেতরের অহংকার ও কলুষতাকে বিসর্জন দেওয়াই এই ঈদের মূল চেতনা। ত্যাগের মহিমায় উজ্জ্বল হয়ে উঠুক আমাদের সবার জীবন। পবিত্র এই উৎসবের ছোঁয়ায় সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে শান্তি, প্রীতি, সৌহার্দ্য ও সমৃদ্ধি ছড়িয়ে পড়ুক।

তিনি আরও বলেন, সিসিকের ৩৪ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, মাদকমুক্ত ও আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। ওয়ার্ডবাসীর সুখে-দুঃখে আমি অতীতেও পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও সেবার মানসিকতা নিয়ে পাশে থাকতে চাই। ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমি ওয়ার্ডের সর্বস্তরের মানুষ এবং দেশ ও প্রবাসে অবস্থানরত সবার জীবনে সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

শুভেচ্ছা বার্তায় তালুকদার ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও ৩৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক মাওলানা মো. রফিকুল ইসলাম পবিত্র ঈদুল আজহার পশু কোরবানির পর পরিবেশ সুরক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি সবাইকে যত্রতত্র ময়লা বা বর্জ্য না ফেলে, নির্দিষ্ট স্থানে কোরবানির বর্জ্য অপসারণের মাধ্যমে নিজ নিজ চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট