1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেটে ব্র্যাকের রিটেইল সেলস প্রকল্পের এমপ্লয়ার মিটআপ অনুষ্ঠিত সিলেট সদর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি পুনর্গঠন সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় গ্রেফতার ও কারাগারে প্রেরণ শাহজালাল মাজারে ডিসি সারওয়ার, খুললেন দানবাক্স মাজারে জমা হলো ১৭ লক্ষ ৬৫ হাজার টাকার বেশী সিলেট জেলা প্রশাসক মো: সারওয়ার আলম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার, আটক ২ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান রাতে ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা কোম্পানীগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, নিম্নাঞ্চল ও ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকা তলিয়ে গেছে

দাউদপুর ইউনিয়বাসীসহ সবাইকে সাবেক মেম্বার হেলাল উদ্দিন আহমদের ঈদুল আজহার শুভেচ্ছা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়ন এবং বিশেষ করে ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণসহ দেশ-বিদেশের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন দিশারী কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি, দাউদপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সাবেক সফল মেম্বার, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ হেলাল উদ্দিন আহমদ।

এক শুভেচ্ছা বার্তায় সাবেক এই জনপ্রতিনিধি বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগ, আত্মোৎসর্গ এবং পারস্পরিক সহমর্মিতার এক অনন্য শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের ভেতরের অহংকার, হিংসা ও স্বার্থপরতাকে বিসর্জন দেওয়াই এই উৎসবের মূল চেতনা। ত্যাগের মহিমায় উজ্জ্বল হয়ে উঠুক আমাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবন।

দাউদপুর ইউনিয়ন এবং ৩ নং ওয়ার্ডের মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করে মোহাম্মদ হেলাল উদ্দিন আহমদ বলেন, ৩ নং ওয়ার্ড ও দাউদপুর ইউনিয়নের মানুষের সুখ-দুঃখে আমি অতীতে যেভাবে পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও আপনাদের সেবক হিসেবে আমৃত্যু পাশে থাকতে চাই। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন, তা আমি কখনো ভুলব না। ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমি আমার এলাকার প্রতিটি ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করছি।

তিনি আরও বলেন, একটি আদর্শ ও বৈষম্যহীন সমাজ গঠনে শিক্ষার আলো এবং ধর্মীয় মূল্যবোধের কোনো বিকল্প নেই। দিশারী কিন্ডার গার্টেন স্কুলের মাধ্যমে আমরা এলাকার শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার যে প্রত্যয় নিয়েছি, তা আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। আসুন, ঈদের এই পবিত্র ক্ষণে আমরা সবাই মিলে আমাদের এলাকার উন্নয়নে এবং তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করি।

বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ হেলাল উদ্দিন আহমদ শুভেচ্ছা বার্তায় পবিত্র ঈদুল আজহার কোরবানি শেষে পরিবেশ সুরক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, কোরবানির পর নিজ নিজ আবাসিক এলাকা ও চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে। বর্জ্য যত্রতত্র না ফেলে দ্রুত নির্দিষ্ট স্থানে অপসারণ করতে হবে, যেন আমাদের চেনা পরিবেশ সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর থাকে।

তিনি সবার জীবনে অনাবিল আনন্দ ও প্রশান্তি কামনা করে বলেন, পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক শান্তি। মহান আল্লাহ আমাদের সবার কোরবানি ও ইবাদত কবুল করুন। ঈদ মোবারক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট