1. hello@ekhonsylhet.com : - : -
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

লাক্কাতুরা চা বাগানে রানওয়ে ম্যানিয়াকের বৈশাখী আয়োজন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৪৪৯ বার পড়া হয়েছে

মামুন চৌধুরী :: বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩৩-কে সামনে রেখে বর্ণিল প্রস্তুতি শুরু হয়েছে। বৈশাখী আনন্দকে আরও উজ্জ্বল ও বৈচিত্র্যময় করে তুলতে সিলেটের জনপ্রিয় মডেল এজেন্সি ‘রানওয়ে ম্যানিয়াক’ নিয়ে এসেছে নতুন পোশাকের সমাহার এবং একঝাঁক নতুন মুখ।
সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি লাক্কাতুরা চা বাগানে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে এই বিশেষ ফটোশুট। সবুজ চা বাগানের স্নিগ্ধ পরিবেশে দেশীয় ঐতিহ্যকে আধুনিকতার ছোঁয়ায় ফুটিয়ে তুলেছেন এজেন্সির ছেলে ও মেয়ে মডেলরা।
এবারের বৈশাখী সংগ্রহে প্রাধান্য পেয়েছে আভিজাত্য ও ঐতিহ্যের মেলবন্ধন। ছেলেদের পাঞ্জাবি ও মেয়েদের শাড়িতে ব্যবহার করা হয়েছে নিপুণ হাতের কাজ এবং আকর্ষণীয় ব্লক প্রিন্ট। লাল-সাদাসহ বৈশাখী রঙের নানা শেডের পোশাকে মডেলদের দেখা গেছে ভিন্ন ভিন্ন লুকে। বিশেষ করে পাঞ্জাবির আধুনিক কাট এবং শাড়ির কারুকাজ এবারের বৈশাখে এক আলাদা আবহের সৃষ্টি করবে বলে আশা করছেন আয়োজকরা।
রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সির পক্ষ থেকে পুরো আয়োজনটির সমন্বয় করেছেন হিতাংশু দাস ইমন। ফটোশুটে অংশগ্রহণকারী নতুন ও প্রতিভাবান মডেলদের মধ্যে ছিলেন— আরাফাত, তায়েন, শুভেন্দু, খুশী, বিজিত, হীরা ও রেজুয়ান।
ক্যামেরার লেন্সে মডেলদের এই বর্ণিল রূপ ফুটিয়ে তুলেছেন আলোকচিত্রী জুবেল চৌধুরী এবং মডেলদের লুক ও মেকআপের দায়িত্বে ছিলেন মেকআপ আর্টিস্ট আবির হাসান।
আয়োজক হিতাংশু দাস ইমন জানান, আমরা সবসময় চেষ্টা করি দেশীয় সংস্কৃতিকে তরুণ প্রজন্মের কাছে আধুনিক রূপে উপস্থাপন করতে। এবারের বৈশাখী কালেকশনে আমরা ঐতিহ্যের সাথে স্বাচ্ছন্দ্যের বিষয়টি মাথায় রেখেছি। লাক্কাতুরা চা বাগানের প্রাকৃতিক প্রেক্ষাপটে আমাদের এই ফটোশুট পোশাকগুলোর নান্দনিকতাকে আরও বাড়িয়ে দিয়েছে।

আরো সংবাদ পড়ুন

Təhlükəsiz Bahis Təcrübəsi üçün Most bet-dən İstifadə Edin

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট