1. hello@ekhonsylhet.com : - : -
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

দৈনিক মাতৃ জগত পত্রিকার ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

সম্মাননা পেলেন মোঃ সোহাগ মিয়া

নিজস্ব প্রতিবেদক: জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সাংবাদিকতা ভূমিকা ও পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাংবাদিক মোঃ সোহাগ মিয়াকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাতৃ জগত পরিবারের অভিভাবক জনাব খান সেলিম রহমান এবং সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান মোঃ ফয়ছল কাদিরসহ সংগঠনের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে সাংবাদিক মোঃ সোহাগ মিয়ার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

সাংবাদিকতায় নিষ্ঠা, দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে তাঁর ভূমিকার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।

এ সময় বক্তারা বলেন, একজন দায়িত্বশীল সাংবাদিক সমাজের বাস্তব চিত্র গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি ও ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সাংবাদিকতার দায়িত্ব পালনের কোনো বিকল্প নেই।

সম্মাননা পাওয়ায় মোঃ সোহাগ মিয়া মাতৃ জগত পরিবারের অভিভাবক, বিভাগীয় ব্যুরো প্রধানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সম্মাননা তাঁর সাংবাদিকতা জীবনে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে। ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতার দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মাতৃ জগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই সম্মাননা অনুষ্ঠান সাংবাদিকদের পেশাগত মূল্যবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও গণমাধ্যমের প্রতি দায়বদ্ধতাকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট