1. hello@ekhonsylhet.com : - : -
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

মার্কেট বন্ধের প্রভাব সীনেমা হলে, দুশ্চিন্তায় নির্মাতা-প্রযোজকরা

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৪৩২ বার পড়া হয়েছে

এখন সিলেট ডেক্স :: ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা গুলোকে ঘিরে তৃতীয় সপ্তাহেও যখন দর্শকের আগ্রহ তুঙ্গে, তখন সন্ধ্যার পর মাল্টিপ্লেক্সে শো বন্ধের সিদ্ধান্তে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে চলচ্চিত্র অঙ্গনে। সরকারি নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে বিপণিবিতান বন্ধ রাখার সিদ্ধান্তের পর প্রথমে একটি মাল্টিপ্লেক্স সন্ধ্যার পর শো বন্ধের ঘোষণা দেয়। পরে পরিস্থিতি বিবেচনায় অন্যান্য মাল্টিপ্লেক্সও একই পথে হাঁটে।

এ অবস্থায় ঈদের সিনেমার নির্মাতা ও প্রযোজকেরা যৌথ বিবৃতিতে সরকারের সিদ্ধান্তের প্রতি সম্মান জানালেও এর প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, ঈদের সিনেমার প্রধান দর্শকসমাগম ঘটে সন্ধ্যা ও রাতের শোগুলোতে, যা ‘প্রাইম টাইম’ হিসেবে পরিচিত। দিনের কর্মব্যস্ততা শেষে অধিকাংশ দর্শক এই সময়েই পরিবার নিয়ে প্রেক্ষাগৃহে আসেন। ফলে সন্ধ্যা ৭টার মধ্যে শো বন্ধ হয়ে গেলে বিপুলসংখ্যক দর্শক সিনেমা দেখা থেকে বঞ্চিত হবেন।

নির্মাতা-প্রযোজকেরা আরও বলেন, অতীতে মার্কেট বন্ধ থাকলেও সিনেমা হল রাত পর্যন্ত চালু রাখার নজির রয়েছে। তারা দাবি জানান, সিনেমা হলকে সাধারণ দোকানের আওতামুক্ত রেখে আগের মতো প্রদর্শনী চালুর সুযোগ দেওয়া হলে দর্শক ও প্রযোজক-উভয় পক্ষই উপকৃত হবে এবং চলচ্চিত্র শিল্পের গতি বজায় থাকবে।

আরো সংবাদ পড়ুন

Təhlükəsiz Bahis Təcrübəsi üçün Most bet-dən İstifadə Edin

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট