1. hello@ekhonsylhet.com : - : -
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে কোম্পানীগঞ্জে আনন্দ মিছিল

  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে কোম্পানীগঞ্জে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটিতে মকসুদ আহমেদকে সভাপতি ও আব্দুস সালাম টিপুকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়ায় তাদের অভিনন্দন জানিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আনন্দ মিছিলটি কোম্পানীগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়। এতে উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।

পরে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদু। সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক বাহার আহমেদ রুহেল, উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মুস্তাকিম আহমদ ফরহাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরমান আহমদ, রাইসুল ইসলাম রাজন ও ফরিদ উদ্দিন বাছিত।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রজন মিয়া, এমদাদুর রহমান ইনজাদ, বাবুল আহমদ বাবুল, আবু আল-হেলাল, আবুল হোসেন, যুবদলের অন্যতম সদস্য মানিক মিয়া, আবু বক্কর, সোনা মিয়া শোহান, নিজাম উদ্দিন, জামাল উদ্দিন, শরিফ উদ্দিন, আব্দুর রব, জুনায়েদ আহমদ, আসাদুজ্জামান, মামুন মিয়া, ইফতেখার মাহমুদ পাভেল, সাইদুল ইসলাম, হযরত আলী, মোজাফফর, নুরুজ্জামান, নাজিম উদ্দীন, ফয়সাল, হাসান, সাদ্দাম, অমিত হাসানসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট