1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
১লা আগস্টের সমাবেশ সফলে ব্যাটারী চালিত রিকশাইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিলেটের কর্মী সমাবেশ অনুষ্ঠিত এনজেএল হসপিটাল ও ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব হেড-নেক ক্যান্সার ডে পালিত হিন্দু ও মুসলিমরা এক থাকলে বড় বড় সিংহাসন কেঁপে যাবে: অভিজিৎ সিকেটের গোয়াইনঘাট-জৈন্তাপুর সীমান্তে মানব পাচার সিন্ডিকেটের দৌরাত্ম্য: অতিষ্ঠ এলাকাবাসী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন : স্থায়ী রাষ্ট্রপতি তাহলে কি আইরিন খান? স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা Wyns Casino Anmeldung: Anleitung für schnellen und sicheren Eintritt ins Spielerkonto Casino Kingdom Angebot: Informationen zu den Voraussetzungen für Anfänger Realz Casino – Innovative Spielautomaten und verlockende Bonus-Promotionen für Spieler aus Deutschland প্রভাব, নাকি প্রমাণের অভাব?

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন : স্থায়ী রাষ্ট্রপতি তাহলে কি আইরিন খান?

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

সুনির্মল সেন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। বিদায়ী রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগের পর তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার পরবর্তী তিন মাসের মধ্যে নতুন স্থায়ী রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

নতুন স্থায়ী রাষ্ট্রপতি কে?

এদিকে,নতুন স্থায়ী রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন -তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে এবং বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক চর্চা শুরু হয়েছে। বর্তমান তারেক রহমান সরকারের সময়ে স্থায়ী রাষ্ট্রপতি পদে নিয়োগের জন্য একাধিক শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বের নাম বিভিন্ন সূত্রে জোর আলোচনায় এসেছে। তাঁদের মধ্যে রয়েছেন-মির্জা ফখরুল ইসলাম আলমগীর (মহাসচিব, বিএনপি),ড. খন্দকার মোশারহোসেন(জ্যেষ্ঠ সদস্য, স্থায়ী কমিটি), গয়েশ্বর চন্দ্র রায় (সদস্য, স্থায়ী কমিটি), নজরুল ইসলাম খান (সদস্য, স্থায়ী কমিটি), সাবেক শিক্ষা মন্ত্রী ড. ওসমান ফারুক প্রমূখ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাবনা ও ‘চমক’: গণমাধ্যমে কয়েকজনের নাম এলেও নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে, সম্ভাব্য তালিকায় থাকা প্রবীণ নেতাদের অনেকেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একজনকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান যিনি সম্পূর্ণ সুস্থ, শারীরিকভাবে সমর্থ এবং তরুণদের মতো উদ্যম নিয়ে কাজ করতে পারদর্শী।

​বিগত শেখ হাসিনা সরকারের আমলে আকস্মিকভাবে মোঃ সাহাবুদ্দিনের রাষ্ট্রপতি হওয়ার মতো ঘটনা মনে করিয়ে দিয়ে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে—প্রধানমন্ত্রী তারেক রহমানের মনেও হয়তো এমন একজন ব্যক্তিত্বের নাম রয়েছে, যা এখনো আলোচনাতেই আসেনি।

আড়ালে কি নতুন কোনো মুখ?

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, চমক হিসেবে কোনো অরাজনৈতিক বা আন্তর্জাতিকভাবে পরিচিত ব্যক্তিত্বকেও এই পদে দেখা যেতে পারে। এমন গুঞ্জনের মাঝেই অন্য একটি সূত্র ইঙ্গিত দিয়েছে—তবে কি প্রখ্যাত মানবাধিকার কর্মী আইরিন খান হতে যাচ্ছেন

দেশের পরবর্তী স্থায়ী রাষ্ট্রপতি?

​সব মিলিয়ে, তিন মাসের এই সাংবিধানিক মেয়াদের মধ্যে কে হচ্ছেন বঙ্গভবনের নতুন বাসিন্দা—তা জানতে মুখিয়ে আছে পুরো দেশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট