1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
Supporto clienti via email e chat su Big Candy Casino tempi di risposta 2026 Provider di software su Spinmacho collaborazioni con i migliori sviluppatori 2026 পরিচালকের বিদায় সংবর্ধনায় ‘নির্বাচিত’ ৫০ নার্স! ওসমানী মেডিকেলে নোটিশ ঘিরে সাধারণ নার্সদের ক্ষোভ? দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান আরিফ আহমদ চৌধুরী বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ইমদাদ চৌধুরী বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে অ্যাডভান্সড রিহ্যাব অ্যান্ড ওয়েলনেসের র‍্যালি ও সভা অনুষ্ঠিত Sweet Bonanza slot temasıyla göz kamaştırıyor Pelkästään tarkistettuja tosiasioita Znaki fm

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলের মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।

রেস্তোরাঁ মালিক সমিতি সিলেট জেলা শাখার আহ্বায়ক অরূপ শ্যাম বাপ্পি এডভোকেট এর সভাপতিত্বে এবং মো. শহীদুর রহমান স্বপন ও মোঃ সালাউদ্দিন বাবলু এর যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ সুলতান খোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ ফিরোজ আলম সুমন, সিলেট জেলা শাখার উপদেষ্টা মোঃ নুরুজ্জামান টিপু এবং উপদেষ্টা রথীন্দ্র কুমার ঘোষ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব শাহ সুলতান খোকন বলেন, রেস্তোরাঁ শিল্প আজ দেশের অর্থনীতিতে অন্যতম বৃহৎ ও সম্ভাবনাময় একটি খাত হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটি কেবল লাখ লাখ মানুষের কর্মসংস্থানই সৃষ্টি করেনি, বরং দেশের পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতে প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে। বর্তমান সময়ে দেশের ব্যবসা-বাণিজ্যের যে ইতিবাচক ধারা তৈরি হয়েছে, তাকে কাজে লাগিয়ে আমাদের আরও এগিয়ে যেতে হবে। আমরা রেস্তোরাঁ মালিকেরা এই শিল্পকে আরও আধুনিক রূপ দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ ফিরোজ আলম সুমন বলেন, আমরা শতভাগ মানসম্মত ও স্বাস্থ্যকর খাবার পরিবেশন নিশ্চিত করতে বদ্ধপরিকর। সেবার মনেবৃত্তি নিয়েই আমরা ব্যবসা পরিচালনা করে আসছি। তিনি রেস্তোরাঁ খাতের চ্যালেঞ্চ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান

সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন তোফায়েল আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন আব্দুস সামাদ আজাদ, দেবাশীষ চক্রবর্তী, মো. আমজাদ হোসেন চৌধুরী রাশেদ, ফুয়াদ ইসলাম জুবায়ের আহমদ লিটন, সৈয়দ রুহুল আলম হাসান ওমর ফারুক প্রমুখ। এছাড়া সভায় সিলেট জেলার বিভিন্ন উপজেলার ও মহানগরের বিপুল সংখ্যক রেস্তোরাঁ ব্যবসায়ী ও মালিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিলেট জেলা শাখার ২০২৬-২৯ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি হলেন খালেদ আহমদ এবং সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান সিদ্দিকী। কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন- সহ-সভাপতি যথাক্রমে সালাহ উদ্দিন চৌধুরী, খলিলুর রহমান চৌধুরী (সুজন), সুমাত নূরী চৌধুরী জুয়েল, তোফায়েল আহমদ চৌধুরী, রফিক উদ্দিন ও দেবাশীষ চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক যথাক্রমে আমিনুর রহমান রফিক, বদরুল ইসলাম, নওসাদ আল মুকতাদির, মোঃ কাওছার রশিদ তানভীর, সহ-সাধারণ সম্পাদক সাহানুর আহমদ ও শহিদুল ইসলাম সুহেল, কোষাধ্যক্ষ ফুয়াদ ইসলাম, সহ-কোষাধ্যক্ষ আব্দুল মালেক লস্কর, সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ হোসেন চৌধুরী রাশেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান শাকিল ও সাদিকুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক এনামুল হক, প্রচার সম্পাদক শামীম আহমদ, সহ-প্রচার সম্পাদক সাজু মিয়া, সমাজকল্যাণ সম্পাদক গোলাম আম্বিয়া চৌধুরী আরমান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শাহী রাজ চৌধুরী, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক অজয় সাহা, মহিলা বিষয়ক সম্পাদিকা হাসনাত জাহান শিমু, ক্রীড়া বিষয়ক সম্পাদক কিরণ দেবনাথ, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহিন আহমদ, কার্যকরী সদস্য যথাক্রমে আব্দুল মুক্তাদির, মোঃ আব্দুস সামাদ আজাদ, সোহাগ আহমদ, নাহিদুর রহমান, মাহবুব লস্কর, শাহিদুর রহমান স্বপন, আব্দুল মুকিত আরিফ, সাকের আহমদ চৌধুরী, উজ্জ্বল আহমদ, হারাধন দাস, হাফিজ আহমদ কবির, অভিরুপ সিংহ, মোঃ মোমেদ আহমদ, সৈয়দ রুহুল আলম হাসান, লিটন আহমেদ, দেলোয়ার হোসেন ও ফারুক আহমদ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট