1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
Supporto clienti via email e chat su Big Candy Casino tempi di risposta 2026 Provider di software su Spinmacho collaborazioni con i migliori sviluppatori 2026 পরিচালকের বিদায় সংবর্ধনায় ‘নির্বাচিত’ ৫০ নার্স! ওসমানী মেডিকেলে নোটিশ ঘিরে সাধারণ নার্সদের ক্ষোভ? দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান আরিফ আহমদ চৌধুরী বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ইমদাদ চৌধুরী বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে অ্যাডভান্সড রিহ্যাব অ্যান্ড ওয়েলনেসের র‍্যালি ও সভা অনুষ্ঠিত Sweet Bonanza slot temasıyla göz kamaştırıyor Pelkästään tarkistettuja tosiasioita Znaki fm

দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান আরিফ আহমদ চৌধুরী

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

আসন্ন দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান ৯নং দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, বার বার কারানির্যাতিত ত্যাগী নেতা, বিশিষ্ট সমাজসেবী রোটারিয়ান আরিফ আহমদ চৌধুরী। ইতিমধ্যে ইউনিয়নের জনগণের সাথে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আরিফ আহমদ চৌধুরী শুভেচ্ছা বিনিময়সহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সমাজসেবী আরিফ আহমদ চৌধুরী বলেন, দাউদপুর ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং যুব সমাজের কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে জনগণকে সাথে নিয়ে কার্যক্রম পরিচালনা করবো।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে আমি সবসময় জনসাধারণের পাশে থেকে সেবামূলক কার্যক্রম এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিবো ইনশাআল্লাহ।

এদিকে স্থানীয় নেতৃবৃন্দ বলেন, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আমরা একজন সৎ, যোগ্য ও জনদরদী ব্যক্তির প্রত্যাশা করি। এর মধ্যে অন্যতম সমাজসেবী আরিফ আহমদ চৌধুরীকে আমরা সম্ভাবনাময় প্রার্থী হিসেবে মনে করি।

আরিফ আহমদ চৌধুরী জনপ্রতিনিধি না হয়েও ব্যক্তিগতভাবে এবং বিভিন্ন সংগঠন, সংস্থা ও দানশীল ব্যক্তিদের মাধ্যমে প্রতিনিওত সমাজ সেবামুলক কাজ করে যাচ্ছেন। তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হলে আরও বেশি বেশি মানুষের কল্যণে কাজ করবেন তাই আরিফ আহমদ চৌধুরীকে মানুষের সার্থে আগামী নির্বাচনে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।

দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ইউনিভার্সাল আইডিয়াল কলেজের উপদেষ্টা, দাউদপুর হেল্পিং হ্যান্ডসের মুখপাত্র, তুরুকখলা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মুখপাত্র, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আরিফ আহমদ চৌধুরী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেলে আমি নির্বাচন করব। জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই।

তিনি বলেন, নেতা বা নেতৃত্ব দেওয়া লক্ষ ও উদ্যেশ্য নয়, মানুষের কাছে থেকে সেবা ও কল্যাণমূলক কাজ করাই আমার মূললক্ষ। তিনি নির্বাচনী এলাকার সকল শ্রেণি-পেশার মানুষের কাছে সহযোগিতা ও দোয়া চেয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট