1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ নজরুল ইসলাম মুনিম বারবার কারা নির্যাতিত বিএনপি নেতা সামছুল ইসলাম টিটুকে দক্ষিণ সুরমায় সংবর্ধনা প্রদান সিলেটসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী কাপ্তান হোসেন সিলেটসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী নেতা মোহাম্মদ আলী আকিক দেশ ও প্রবাসের সকলকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন যুক্তরাষ্ট্র প্রবাসী এইচ এম নুরুল হক ঈদের শুভেচ্ছা জানালেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নূর আহমদ খান সাদেক দেশ ও প্রবাসের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রশীদ বাবুল সিলেটের ৩৪ নং ওয়ার্ডবাসীসহ মুসলিম উম্মাহকে মাওলানা রফিকুল ইসলামের ঈদ শুভেচ্ছা ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মো. সাবুল মিয়া ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সিলাম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী তাজিদুর রহমান তাজুল

সিলেটসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী কাপ্তান হোসেন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও প্রবাসের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিরেক্টর এবং বাংলাদেশ গ্রীন ক্রিসেন্ট সোসাইটির সভাপতি মো. কাপ্তান হোসেন।

এক শুভেচ্ছা বার্তায় সবার সুখ, শান্তি ও সার্বিক সমৃদ্ধি কামনা করে মো. কাপ্তান হোসেন বলেন, ঈদুল আযহার মূল বাণী হলো আত্মত্যাগ ও নিরেট উসর্গ। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আঃ) ও হযরত ইসমাইল (আঃ) ত্যাগের যে অনন্য নজির স্থাপন করেছিলেন, তা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ধৈর্য এবং দায়িত্বশীলতার শিক্ষা দেয়। ব্যবসায়িক সততা, চিকিৎসাসেবার মানবিক মূল্যবোধ এবং সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণেই লুকিয়ে আছে কোরবানির প্রকৃত সার্থকতা।

তিনি আরও বলেন, উৎসবের এই আনন্দঘন মুহূর্তে আমাদের চারপাশের অসুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কথা ভুলে গেলে চলবে না। আসুন, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াই, যেন সমাজের প্রতিটি মানুষ ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে। পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমেই আমরা একটি সুখী ও সমৃদ্ধিশালী দেশ গড়ে তুলতে পারি।

পরিশেষে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিরেক্টও মো. কাপ্তান হোসেন ব্যবসায়ী,চিকিৎসকসহ সর্বস্তরের নাগরিককে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান এবং কোরবানির পর দ্রুত বর্জ্য পরিষ্কার করে পুণ্যভূমি সিলেটের পরিবেশকে সুন্দর ও রোগমুক্ত রাখার উদাত্ত আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট