1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি সিলেট সফর উপলক্ষে এসএমপি কমিশনারের শাহজালাল ও শাহপরাণ মাজার পরিদর্শন দোয়ারাবাজারে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কীটনাশক ব্যবসায়ীকে মারধর-লুটপাটের অভিযোগ জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা বড়লেখায় মাদকসহ গ্রেপ্তার ৩, মোবাইল কোর্টে সাজা ৩ জনের। দোয়ারাবাজারে সফল উদ্যোক্তা সহকারী আনসার প্লাটুন কমান্ডার সফিকুল ইসলাম Büyük kazançların yolu: Sweet Bonanza demo tl sürümü সিলেটে ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫ ডেঙ্গুরোগী শনাক্ত Rooster Bet Casino mobil auf Android und iPhone spielen 2026 ‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত পশ্চিম রায়গড়-ভটরপাড়া থেকে শিলঘাট-টিকরপাড়া পর্যন্ত এক মাইল, ধারাবহর হাসপাতাল বের হওয়ার রাস্তা পাকাকরণের দাবি

রাষ্ট্রপতি সিলেট সফর উপলক্ষে এসএমপি কমিশনারের শাহজালাল ও শাহপরাণ মাজার পরিদর্শন

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে এসএমপি কমিশনার কর্তৃক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার পরিদর্শন এবং নিরাপত্তা ব্রিফিং:

আগামীকাল ১৫ সেপ্টেম্বর মঙ্গগলবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে আজ ১৪ সেপ্টেম্বর দুপুর ১২:০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম, হযরত শাহজালাল (রহ.)-এর মাজার পরিদর্শন করেন।পরিদর্শনকালে পুলিশ কমিশনার মাজার এলাকা এবং এর আশপাশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি ভিভিআইপি মুভমেন্ট নির্বিঘ্ন, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মাজার পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে তিনি নিরাপত্তা বিষয়ক ব্রিফিং প্রদান করেন। ব্রিফিংয়ে পুলিশ কমিশনার জানান, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেট মেট্রোপলিটন পুলিশের পর্যাপ্ত সংখ্যক অফিসার ও ফোর্স মোতায়েন থাকবে। তিনি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ গুরুত্বের সাথে দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পরবর্তীতে দুপুর ১২:৪৫ ঘটিকায় পুলিশ কমিশনার শাহপরাণ (রহ.) থানাধীন হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার পরিদর্শন করেন। সেখানে তিনি রাষ্ট্রপতির মাজার জিয়ারত উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট