1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে সফল উদ্যোক্তা সহকারী আনসার প্লাটুন কমান্ডার সফিকুল ইসলাম

  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

এম ডি ফারুক মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পুরান বাঁশতলা গ্রামের বাসিন্দা সফিকুল ইসলাম। তিনি বগুলাবাজার ইউনিয়নের সহকারী আনসার প্লাটুন কমান্ডার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নিজ উদ্যোগে গড়ে তুলেছেন মৎস্য, গবাদিপশু ও পোল্ট্রি খামার। স্বেচ্ছাসেবকের দায়িত্বের পাশাপাশি কৃষি ও প্রাণিসম্পদ খাতে তাঁর এই উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে।

নিজের পরিশ্রম, মেধা ও পরিকল্পনাকে কাজে লাগিয়ে ধীরে ধীরে খামার সম্প্রসারণ করছেন সফিকুল ইসলাম। তাঁর খামারে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছের চাষ, গবাদিপশু পালন এবং পোল্ট্রি খামার। নিয়মিত পরিচর্যা ও আধুনিক পদ্ধতি অনুসরণের মাধ্যমে তিনি এসব খাত থেকে আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি করেছেন।


সফিকুল ইসলাম বলেন, “সেচ্ছাসেবক কাজের পাশাপাশি নিজের অবসর সময়কে কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেছি। মাছ, গবাদিপশু ও পোল্ট্রি খাতে সম্ভাবনা রয়েছে। পরিকল্পিতভাবে কাজ করলে বেকার যুবকরাও স্বাবলম্বী হতে পারেন।”


স্থানীয়রা জানান, সফিকুল ইসলামের উদ্যোগ অন্যদের জন্যও অনুপ্রেরণার। বিশেষ করে তরুণরা যদি চাকরির পেছনে না ছুটে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উদ্যোগ গ্রহণ করেন, তাহলে নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব।


স্থানীয়দের প্রত্যাশা, সরকারি-বেসরকারি সহযোগিতা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ পেলে সফিকুল ইসলামের মতো উদ্যোক্তারা আরও বড় পরিসরে কাজ করে এলাকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট