1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যবসায়ী নেতা হাজী দিলওয়ার হোসেন’র সুস্থতা কামনায় পরিবারের দোয়া প্রার্থনা ইরানের নতুন ৫ শর্ত সন্ধ্যার মধ্যে কালবৈশাখীর আভাস প্রবাসী হজ্বযাত্রীদের নিয়ে সিপার এয়ার সার্ভিসের দ্বিতীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের শুভেচ্ছা সিলেটে হকারদের মিছিলে বিকেল ৫টার পর ব্যবসার সুযোগ দেওয়ার দাবি প্রস্তাবিত বিদ্যুতের মূল্যবৃদ্ধি রহিত সিলিন্ডার গ্যাস ও নিত্যপণ্যের মূল্যের ঊর্ধগতি রোধের দাবিতে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ মানববন্ধন অনুষ্ঠিত বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্ধগতি সহ বিভিন্ন দাবীতে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের মানববন্ধন আজ সিলেটে হামের সংক্রমণ মোকাবিলায় এগিয়ে এলো এবিএম ফাউন্ডেশন ও ডা. নজমুস সাকিব “সিলেটের ছাদ কৃষি” গ্রুপের গেট টুগেদার ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত

ব্যবসায়ী নেতা হাজী দিলওয়ার হোসেন’র সুস্থতা কামনায় পরিবারের দোয়া প্রার্থনা

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

এখন সিলেট ডেস্ক :: সিলেটের ব্যবসায়িক অঙ্গনের সুপরিচিত ব্যক্তিত্ব, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট কয়লা আমদানী কারক গ্রুপের সাবেক সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা ইট প্রস্তুতকারী মালিক গ্রুপের সভাপতি, সিলেট বিভাগ ইট প্রস্তুতকারক মালিক গ্রুপের সভাপতি হাজী দিলওয়ার হোসেন গুরুতর অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাছিমপুর নিবাসী এই বিশিষ্ট ব্যবসায়ী অসুস্থ বোধ করলে প্রথমে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে গত সোমবার (১১ মে) তাকে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

হাজী দিলওয়ার হোসেনের ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী আতিক হোসেন তাদের পরিবারের পক্ষ থেকে তার ভাইয়ের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার ভাইয়ের অবস্থা বর্তমানে সংকটাপন্ন। তিনি হাজী দিলওয়ার হোসেনের দ্রুত সুস্থতা কামনায় সিলেটের ব্যবসায়ী সমাজসহ দেশ-বিদেশের সবার কাছে বিশেষভাবে দোয়া ও প্রার্থনা করেছেন।

এদিকে, সিলেটের এই কৃতি ব্যবসায়ীর অসুস্থতার সংবাদে ব্যবসায়িক ও সামাজিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ তার রোগমুক্তির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট