1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Understanding reverse gamstop risks, rules, and how it works Immortal romance slot not on gamstop Insights for players গোয়াইনঘাটে ইসিএভুক্ত জাফলংয়ে সেভ মেশিন দিয়ে পাথর-বালু লুটপাট, চাঁদা না দেওয়ায় মারধরের অভিযোগ La PlayBun AI maneja prompts complejos con facilidad: La herramienta definitiva নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ, স্বাধীন দুদক ও যৌক্তিক সংস্কারের দাবিতে সমাবেশ নবনিযুক্ত এসএমপি কমিশনারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ২১টি ড্রেজার জব্দ, ৯ জন আটক

মতবিনিময় সভায় সিলেটের সমস্যা তুলে ধরলেন খাঁন জামাল সংগঠন গোছানো ও সরাসরি ট্রেন চালুর আশ্বাস প্রধানমন্ত্রীর

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন-এ আয়োজিত মতবিনিময় সভায় সারাদেশের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। সভায় সিলেটের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও অংশ নেন।

সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল। তিনি সিলেটের সাংগঠনিক অবস্থা তুলে ধরে বলেন, তিনি দুইবারের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এর আগে ছাত্রদলের নেতৃত্বেও ছিলেন। তিনি স্বেচ্ছাসেবক দল থেকে বিদায় নিয়ে বিএনপির রাজনীতিতে সক্রিয় হতে চান বলেও উল্লেখ করেন।

জামাল বলেন, তিনি একসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং গত কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ার ইচ্ছা থাকলেও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদে থাকায় তাকে বিরত রাখা হয়। তিনি অভিযোগ করে বলেন, সিলেটে এখনো স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটি থেকেই বের হতে পারেনি। বিদায়ের আগে উপজেলা কমিটিগুলো পূর্ণাঙ্গ করতে চান বলেও জানান তিনি।

এ সময় তিনি দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে এ বিষয়ে কোনো পরিকল্পনা রয়েছে কি না জানতে চান।

জবাবে তারেক রহমান বলেন, এ ধরনের সমস্যা দেশের অনেক জায়গায় রয়েছে। স্বৈরাচারী সরকারের সময় নানা প্রতিকূলতার মধ্যেও অনেক জেলা ও উপজেলা পর্যায়ে সম্মেলন করা হয়েছে। তবে সব জায়গায় তা সম্ভব হয়নি। তিনি বলেন, সাংগঠনিক কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া এবং তা আবারও শুরু হবে।

সভায় সিলেটের সড়ক ও রেল যোগাযোগের দুর্ভোগের বিষয়ও তুলে ধরেন আব্দুল আহাদ খান জামাল। তিনি ঢাকা-সিলেট মহাসড়কের কাজ দ্রুত শেষ করা এবং সিলেট-ঢাকা রুটে সরাসরি ট্রেন চালুর বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চান।

এর জবাবে সড়ক ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, নতুন লোকোমোটিভ ও কোচ আসছে এবং আগামী ৬ থেকে ৯ মাসের মধ্যে সেগুলো চালু করা সম্ভব হবে। তিনি বলেন, এসব আসার পর ঢাকা-সিলেট রুটে সরাসরি একটি বিশেষ ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, “যেহেতু প্রধানমন্ত্রীর শ্বশুড় বাড়ির এলাকা সিলেট, তাই সিলেট প্রাধান্য পাবে। তবে এটি শুধু প্রাধান্যের বিষয় নয়, এটি আমাদের দায়িত্ব।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট