1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মতবিনিময় সভায় সিলেটের সমস্যা তুলে ধরলেন খাঁন জামাল সংগঠন গোছানো ও সরাসরি ট্রেন চালুর আশ্বাস প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ঢাকায় যাচ্ছেন কয়েস লোদী ও ইমদাদ চৌধুরী জাতিসংঘ ফোরামে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ সিলেট জেলা ছাত্রদলের নেতৃত্বে নতুন মুখের প্রত্যাশা, আলোচনায় সেলিম আহমদ (সাগর) হাম-রুবেলা টিকাদানে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত সিলেট-সুনামগঞ্জের পাথর কোয়ারি চালুর উদ্যোগ সিলেটে নারী ও শিশুকে ছুরির মুখে ছিনতাইয়ের অভিযোগ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর কোম্পানীগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসে উত্তেজনা, গ্রাহক-পক্ষের সঙ্গে সংঘর্ষ পর্যায়ে এলাকাবাসীর ঘেরাও কোয়ারি বন্ধে বিপর্যস্ত সিলেটের জনজীবন, সচলের দাবিতে বাড়ছে চাপ

সিলেটে নারী ও শিশুকে ছুরির মুখে ছিনতাইয়ের অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকায় এক নারী ও তার শিশুসন্তানকে ছুরির ভয় দেখিয়ে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর স্বামী হোসাইন আহমদ।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ মে সকাল সাড়ে ৮টার দিকে চাঁন্দাই পশ্চিম পাড়া পিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
হোসাইন আহমদের স্ত্রী শামিমা নাসরিন তাদের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে স্থানীয় একটি মাদরাসায় যাওয়ার পথে আক্তার মিয়ার ঘরের সামনে পৌঁছালে একটি মোটর সাইকেলে করে দুই যুবক সেখানে আসে।

অভিযোগে বলা হয়, মোটরসাইকেল থেকে নেমে একজন যুবক শিশুটির গলায় ছুরি ধরে ভয়ভীতি প্রদর্শন করে এবং অপরজন নারীর গলা চেপে ধরে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, ছিনতাইকারীরা নারীর গলা থেকে একটি স্বর্ণের চেইন এবং কান থেকে দুই জোড়া স্বর্ণের রিং নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর নারী ও শিশুটি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও অভিযোগে বলা হয়েছে।

এই ঘটনার পর সিলাম এলাকায় আরেকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে বলেন আমরা ফুটেজ সংগ্রহ করছি, ছিনতাইকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট