1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে ব্যবসার সুযোগের দাবীতে তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদের মানববন্ধন মতবিনিময় সভায় সিলেটের সমস্যা তুলে ধরলেন খাঁন জামাল সংগঠন গোছানো ও সরাসরি ট্রেন চালুর আশ্বাস প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ঢাকায় যাচ্ছেন কয়েস লোদী ও ইমদাদ চৌধুরী জাতিসংঘ ফোরামে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ সিলেট জেলা ছাত্রদলের নেতৃত্বে নতুন মুখের প্রত্যাশা, আলোচনায় সেলিম আহমদ (সাগর) হাম-রুবেলা টিকাদানে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত সিলেট-সুনামগঞ্জের পাথর কোয়ারি চালুর উদ্যোগ সিলেটে নারী ও শিশুকে ছুরির মুখে ছিনতাইয়ের অভিযোগ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর কোম্পানীগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসে উত্তেজনা, গ্রাহক-পক্ষের সঙ্গে সংঘর্ষ পর্যায়ে এলাকাবাসীর ঘেরাও

কোম্পানীগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসে উত্তেজনা, গ্রাহক-পক্ষের সঙ্গে সংঘর্ষ পর্যায়ে এলাকাবাসীর ঘেরাও

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার (৬ মে ২০২৬) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, বকেয়া বিদ্যুৎ বিলের কারণে সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। এ সময় স্থানীয় গ্রাহকদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গ্রাহকদের অভিযোগ, তারা তাৎক্ষণিকভাবে বকেয়া বিল পরিশোধের জন্য আবেদন করলেও কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি এবং উল্টো উত্তেজিত আচরণ করে।

অভিযান চলাকালে পাশের মহল্লার এক ব্যক্তি এজিএমের কক্ষে গিয়ে জরিমানা ছাড়া সংযোগ পুনঃস্থাপনের অনুরোধ জানান। এ সময় উপস্থিত এক স্টাফ তার সঙ্গে রূঢ় আচরণ করলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে ওই ব্যক্তিকে হুমকি দেওয়া হয় এবং তাকে টানাহেঁচড়া করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মীরা জানান, কয়েকজন স্টাফ ভিন্ন ভিন্ন দিক থেকে ভিডিও ধারণ করছিলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। এ সময় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে এবং প্রধান ফটক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পল্লী বিদ্যুতের ডিজিএমকে অবহিত করা হলে তিনি কোম্পানীগঞ্জ থানা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সংশ্লিষ্ট পক্ষগুলোকে ডেকে নিয়ে সমঝোতার চেষ্টা করেন।

স্থানীয় বাসিন্দা কুতুব উদ্দিন অভিযোগ করেন, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ দীর্ঘদিন সময় দিলেও তাৎক্ষণিকভাবে কয়েক মিনিট সময় দিতে অস্বীকৃতি জানানো অমানবিক। তিনি আরও দাবি করেন, জরিমানার বিষয়টি কেন্দ্র করে কর্মকর্তারা কঠোর অবস্থান নিয়েছেন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের কথাও উপেক্ষা করছেন।

স্থানীয় লাছোখাল গ্রামের বাসিন্দা কুদ্দুস আলী জানান, গত কয়েকদিন আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নিয়ে লাছোখাল গ্রামের জনসাধারণের সাথে সংঘর্ষ হয় পল্লী বিদ্যুৎ অফিস কর্মকর্তা-কর্মচারীদের। এই এজিএম গ্রামের মানুষের সাথে উস্কানিমূলক কথা বলে যার ফলে অশৃংখল পরিবেশ সৃষ্টি হয়। পরে গ্রামবাসীর হাতে মার খেয়েছেন বলে অভিযোগ করেন কোম্পানীগঞ্জ থানায় মীমাংসার স্বার্থে কোম্পানিগঞ্জ উপজেলা প্রশাসন এলাকাবাসীর উপর জরিমানা আরোপ করেন। এক লক্ষ ১৫ হাজার টাকার মাধ্যমে মীমাংসা করা হয় ওই ঘটনা। একইভাবে আজকেও যে ঘটনা ঘটেছে তার জন্য এলাকাবাসী মোটেও দায়ী নয়। একজন গ্রাহককে অফিসের ভিতর এভাবে লাঞ্ছিত করা কোনভাবেই ভালো মানসিকতার কাজ বলে আমি মনে করি না।

তিনি আরো বলেন একজন যদি আপনি বিদ্যুৎ বিল বকেয়া রাখে তার জন্য নির্ধারিত লেড ফি বা জরিমানা আসে, সে জরিমানা সহ পড়ে গ্রাহককে পরিশোধ করতে হয়, ওই দিক বিবেচনা করলে একজন গ্রাহক সব সময় ভুক্তভোগী তাদের মাধ্যমে।

এদিকে, সংশ্লিষ্টদের আশঙ্কা—দ্রুত সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এবং এতে সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট