1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জে মানবাধিকার সংস্হার আয়োজনে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ কুষ্টিয়ায় এবার লিচুর বাম্পার ফলন, বাজারে চাহিদা ও দাম বেশি হওয়ায় খুশি বাগান মালিকরা অর্ণব আল-হারামাইন জামে মসজিদ নির্মাণ কাজের প্রস্তাব নিয়ে জরুরি সভা লন্ডন প্রবাসী রফিকুল হক এর বাড়ী ভাংচুরের হুমকির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ পূজা উদযাপন পরিষদ দক্ষিণ সুরমা ও জালালাবাদ থানার দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার সিলেটে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন ফরিদপুর মেডিকেলে সফল কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করলেন সিলেট ওসমানী মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসকরা ব্রিটিশ হাইকমিশনের অনুসন্ধানে উন্মোচিত ভয়াবহ জালিয়াতি: সিসিকে ভুয়া জন্মসনদ কেলেঙ্কারি

চন্ডী_মূড়া পরিচিতি

  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

চন্ডী_মূড়া:

কুমিল্লা শহরের লালমাই পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি প্রাচীন হিন্দু মন্দির।

দেবী চন্ডী যখন শম্ভ নিশম্ভ নামক দুই অসুরের সাথে যুদ্ধ করছিলেন তখন বেশ কিছু অসুর জঙ্গলে ঘেরা এই জায়গায় পালিয়ে আসে। দেবী তখন এখানে অসুরদের বধ করেন। দেবীর দেহতাপের ফলে পাহাড়ের মাটির রঙ লাল হয়। ফলে এই পাহাড়ের নাম লালমাই পাহাড় হয়।

হনুমান যখন গন্ধমাদন পর্বতকে তার জায়গায় ফেরত রাখতে যাচ্ছিলেন । তখন কুমিল্লার কাছে লমলম সাগরের উপর দিয়ে যেতে যেতে সাগরের রূপ দেখে তিনি আনমনা হয়ে গেলে পর্বতের একটি ক্ষুদ্র অংশ লালমাই পাহাড়ের জায়গায় এসে পড়ে। ফলে লালমাই পাহাড়ের সৃষ্টি হয়। পাহাড়ের নিচে লমলম নদী আছে।একে লমলম সাগর বলা হয় ।

মহারাজা দেবখড়গ তার রাণী প্রভাবতীর ইচ্ছাতে এই মন্দির ও একটি শিব মন্দির তৈরি করেন। তিনি নিজে বৌদ্ধ ও তার রাণী হিন্দু ছিলেন। নিজে বৌদ্ধ হয়েও তিনি মা চন্ডীর উপাসনা করতেন। এরপর সময়ের সাথে সাথে মন্দির দুটি হারিয়ে যায়। ত্রিপুরার যুবরাজ চম্পক রায় দেওয়ানের ভগ্নি দ্বিতীয়া দেবী এই মন্দিরের পুনঃনির্মাণ করেন । তিনি পাহড়ের দক্ষিণ-পূর্বে একটি দিঘী খনন করেন। যার নাম দূতিয়ার দীঘি । মুক্তিযুদ্ধের পরে ১৯৭২ সালে মন্দিরের সেবায়েত শ্রীমৎ আত্মানন্দ গিরি মহারাজ স্বপ্নে মন্দির দুটির কথা জানতে পারেন। তিনি মন্দির দুটিকে উদ্ধার করে সংস্কার করেন।
Md.Shams Ibne Rahman

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট