1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কোম্পানীগঞ্জে মোবাইল কোর্ট অভিযানের সময় হামলা, ৫ জন আহত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চপর্যায়ের সভা বৃহস্পতিবার পাথর কোয়ারি চালু নিয়ে আশায় শ্রমিক-ব্যবসায়ীরা সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ৮, আহত ৭ মে দিবসে সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত সিলেটের খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড লাভ ২ মে তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ সিলেটে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান শিশু স্বাস্থ্য, কৃষি ও কৃষক রক্ষায় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর এর কর্মসূচি কোম্পানীগঞ্জে সাহিত্যচর্চার নতুন দিগন্ত, সাহিত্য সংসদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত অসহনীয় বিদ্যুতের লোডশেডিং বন্ধ না হলে ১১ মে প্রতিবাদ দিবস —- গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চপর্যায়ের সভা বৃহস্পতিবার পাথর কোয়ারি চালু নিয়ে আশায় শ্রমিক-ব্যবসায়ীরা

  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :: দীর্ঘদিন বন্ধ থাকার পর সিলেট অঞ্চলের পাথর কোয়ারিগুলো পুনরায় চালুর বিষয়ে সক্রিয় হয়েছে সরকার। এ লক্ষ্যে আগামী বৃহস্পতিবার (৭ মে) কোয়ারিগুলোর বর্তমান অবস্থা পর্যালোচনা ও করণীয় নির্ধারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১১ মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার স্বাক্ষরিত এক চিঠিতে সভার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০৮ নম্বর কক্ষে অনুষ্ঠিতব্য এ সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা উপস্থিত থাকবেন। এছাড়া বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদীর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার এবং সিলেট ও সুনামগঞ্জের জেলা প্রশাসকদের সভায় অংশ নেওয়ার জন্য বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে থাকায় তিনি ভার্চুয়ালি সভায় যুক্ত হবেন।

উল্লেখ্য, পরিবেশ ও প্রতিবেশ সংকটাপন্ন এলাকা থেকে বালু-পাথর উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলের অধিকাংশ পাথর কোয়ারি বন্ধ রয়েছে। এর ফলে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুরসহ সংশ্লিষ্ট এলাকার হাজার হাজার শ্রমিক, পরিবহন মালিক ও সাধারণ মানুষ চরম অর্থনৈতিক সংকটে পড়েছেন।

এ পরিস্থিতিতে পাথর ও বালু উত্তোলন পুনরায় চালুর দাবিতে দীর্ঘদিন ধরে স্থানীয়দের পক্ষ থেকে আন্দোলন ও দাবি জানানো হয়ে আসছে। সংশ্লিষ্টদের অভিযোগ, অতীতে এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

গত সংসদ নির্বাচনের সময় কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী পরিবেশের ক্ষতি না করে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন চালুর বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ উচ্চপর্যায়ের সভাকে কেন্দ্র করে কোয়ারি নির্ভর অঞ্চলে নতুন করে আশার সঞ্চার হয়েছে। শ্রমিক ও ব্যবসায়ীরা আশা করছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করে দ্রুত একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত আসবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট