1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাতে ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা কোম্পানীগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, নিম্নাঞ্চল ও ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকা তলিয়ে গেছে সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা : সরাসরি চাকুরি পেলেন চাকুরিপ্রত্যাশীরা সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল জনসেবার অঙ্গীকার নিয়ে মাঠে তরুণ নেতা এম. গিয়াস রানা কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় বাপাউবো’র চলমান প্রকল্প পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত পূজা উদযাপন ফ্রন্ট কোম্পানীগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা

কোম্পানীগঞ্জে মোবাইল কোর্ট অভিযানের সময় হামলা, ৫ জন আহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ-কলাবাড়ি ধলাই সেতু রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনার সময় হামলার ঘটনা ঘটেছে। হামলায় উপজেলা সহকারী কমিশনারসহ ৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযানিকরা ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছেন। এ ঘটনায় উপজেলা তাতীদলের যুগ্ম আহ্বায়ক ও বিএনপির চারজনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছর করে সাজা দেওয়া হয়েছে।

ঘটনা ঘটেছে রবিবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধলাই সেতুর নিচে কলাবাড়ি এলাকায়। উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট বালু-পাথর উত্তোলন রোধে অভিযান চালাচ্ছিল। অভিযানকালে বালু বোঝাই একটি ট্রাক্টর আটক করলে ট্রাক্টরের মালিকপক্ষ ও অর্ধশতাধিক শ্রমিক প্রশাসন দলের ওপর হামলা চালায়। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারসহ পাঁচজন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। একজনের হাতে ফ্র্যাকচার ধরা পড়ে।

আটককৃতরা হলেন—কোম্পানীগঞ্জ উপজেলা তাতীদলের যুগ্ম আহ্বায়ক তেরা মিয়া, বিএনপির ওয়ার্ড সহ-সভাপতি মাসুক মিয়া, সদস্য গিয়াস উদ্দিন এবং শ্রমিক মিসবাহ উদ্দিন। মোবাইল কোর্টের মাধ্যমে তাদের প্রত্যেককে ১ বছর করে সাজা প্রদান করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার বলেন, “আমরা নদীপথে সেতুর নিচে নেমে অভিযান পরিচালনা করলে শতাধিক মানুষ হঠাৎ হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের দলের সদস্যরা ফাঁকা গুলি ছুঁড়েছেন।”

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন চন্দ্র জানান, আটককৃত চারজনকে কোর্টে পাঠানো হয়েছে। হামলার বিষয়ে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয়রা অভিযোগ করছেন, যারা প্রকৃত অপরাধী তাদের ছেড়ে নির্দোষ মানুষদের আটক করা হয়েছে। আটককৃত মাসুক মিয়ার পরিবারের পক্ষ দাবি করছে, তিনি কোনো হামলার সঙ্গে জড়িত ছিলেন না, শুধু হৈচৈ শুনে ঘটনাস্থলে এগিয়ে গেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট