1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পূজা উদযাপন পরিষদ দক্ষিণ সুরমা ও জালালাবাদ থানার দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার সিলেটে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন ফরিদপুর মেডিকেলে সফল কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করলেন সিলেট ওসমানী মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসকরা ব্রিটিশ হাইকমিশনের অনুসন্ধানে উন্মোচিত ভয়াবহ জালিয়াতি: সিসিকে ভুয়া জন্মসনদ কেলেঙ্কারি ফরিদপুর মেডিকেলে সফল সার্জারি করলেন ওসমানী মেডিকেলের চিকিৎসকরা বিসিবি’র কাউন্সিলর ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে জিডিএফ’র সংবর্ধনা প্রদান সিলেটের মধুবন সুপার মার্কেটে জান্নাত ফেব্রিক্স এর উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জাতীয় পুরস্কার অর্জন করায় সিলেট আর্ট এন্ড অটিস্টিক বিদ্যালয়কে জিডিএফ’র সংবর্ধনা রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ও প্রবাসীর অর্থায়নে নতুন রিক্সা বিতরণ

পূজা উদযাপন পরিষদ দক্ষিণ সুরমা ও জালালাবাদ থানার দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার দক্ষিণ সুরমা ও জালালাবাদ থানার দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে ২২ ফেব্রুয়ারি শুক্রবার।

নগরীর শিববাড়ী জৈনপুর শ্রী শ্রী মহালক্ষী ভৈরবী গ্রীবাপীঠে দক্ষিণ সুরমা থানা পূজা উদযাপন পরিষদের সম্মেলন সকাল ১১ টায় উদ্বোধন করবেন পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন পূজা উদযাপন পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাশ। এছাড়াও সম্মেলনে জেলা ও মহানগর শাখার উপস্থিত থাকবেন।

পূজা উদযাপন পরিষদ জালালাবাদ থানা সম্মেলন আখালিয়াস্থ শ্রী শ্রী কালিবাড়ী মন্দিরে অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে পূজা পরিষদ সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

যথাসময়ে উপস্থিত থেকে উক্ত সম্মেলন সফল করে তোলার জন্য পূজা পরিষদ দক্ষিণ সুরমা থানার সভাপতি দিপনকর দাস ও সাধারণ সম্পাদক নিখিল মালাকার এবং পূজা পরিষদ জালালাবাদ থানার আহবায়ক অরবিন্দ দাস ও সদস্য সচিব স্বপন কুমার দাস সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট