1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে হকারদের মিছিলে বিকেল ৫টার পর ব্যবসার সুযোগ দেওয়ার দাবি প্রস্তাবিত বিদ্যুতের মূল্যবৃদ্ধি রহিত সিলিন্ডার গ্যাস ও নিত্যপণ্যের মূল্যের ঊর্ধগতি রোধের দাবিতে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ মানববন্ধন অনুষ্ঠিত বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্ধগতি সহ বিভিন্ন দাবীতে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের মানববন্ধন আজ সিলেটে হামের সংক্রমণ মোকাবিলায় এগিয়ে এলো এবিএম ফাউন্ডেশন ও ডা. নজমুস সাকিব “সিলেটের ছাদ কৃষি” গ্রুপের গেট টুগেদার ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত ওয়েলফেয়ার এক্সিলেন্সি অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন এড. সালেহ চৌধুরী সিলেটে ব্যবসার সুযোগের দাবীতে তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদের মানববন্ধন মতবিনিময় সভায় সিলেটের সমস্যা তুলে ধরলেন খাঁন জামাল সংগঠন গোছানো ও সরাসরি ট্রেন চালুর আশ্বাস প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ঢাকায় যাচ্ছেন কয়েস লোদী ও ইমদাদ চৌধুরী জাতিসংঘ ফোরামে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ

প্রস্তাবিত বিদ্যুতের মূল্যবৃদ্ধি রহিত সিলিন্ডার গ্যাস ও নিত্যপণ্যের মূল্যের ঊর্ধগতি রোধের দাবিতে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

এখন সিলেট ডেস্ক :: প্রস্তাবিত বিদ্যুতের মূল্যবৃদ্ধি রহিত, নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ, সিলিন্ডার গ্যাসের দাম কমানো, গ্যাসের প্রিপেইড মিটারের মতো বিদ্যুতের প্রিপেইড মিটারের কাজ দ্রুত সম্পন্ন ও জ্বালানি বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের বিষয় সম্পদের হিসাব সরকারের নিকট দাখিলের দাবিতে ১১ মে সোমবার বিকাল ৪ টায় গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির ডাকে সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এক বিরাট মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদালের সভাপতিত্বে ও সদস্যসচিব জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, উপদেষ্টা উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, ড. রমেন্দ্র নাথ ভট্টাচার্য্য, সিলেট বিভাগ গণদাবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি মোঃ এহসানুল হক তাহের, কেন্দ্রীয় সদস্য বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, মামুন রশীদ এডভোকেট, সরোজ ভট্টাচার্য্য, স্টেশন রোডস্থ লেইছ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল ওয়াহিদ, সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান এইচ. এম. কিউ মইনুল ইসলাম আশরাফী, মানবাধিকার কর্মী সৈয়দ আকরাম আল সাহান, অরুণ চন্দ্রনাথ এডভোকেট, ওলিউর রহমান এডভোকেট, শাহিদুর রহমান জুনু, ব্যবসায়ী নেতা লায়েক মিয়া, আব্দুল মতাওয়ালী ফলিক, শ্রমিকনেতা এম বরকত আলী, রফিকুল ইসলাম শিতাব, জাতীয় যুব উন্নয়ন পরিষদের সভাপতি মনোরঞ্জন তালুকদার, মাহবুব ইকবাল মুন্না, মানবাধিকার কর্মী ইউসুফ সেলু, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় আহবায়ক নিয়াজ কুদ্দুস খান, যুবনেতা জুয়েল আহমদ নিপু, কাব্য চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পতিত সরকার গত দেড় দশকে পাইকারিতে বারবার গ্রাহক পর্যায়ে ১৪ বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। দাম বাড়ায়নি শুধু অন্তর্বর্তীকালীন সরকার। অন্যদিকে সিলিন্ডার গ্যাসের অস্বাভাবিক মূল্য পাশাপাশি নিত্যপণ্যের মূল্য সাধারণ জনগণের অবস্থা নাভিশ্বাস হয়ে উঠেছে। ১৮ই এপ্রিল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জেরে  মূল্যস্ফীতি উসকে দিয়েছে। এমনিতে চাল, ডাল, মাছ, মাংস বা তরিতরকারি দাম, বাসাভাড়া, চিকিৎসা, শিক্ষা, পরিবহন, জ্বালানি খরচ, সহ জীবন যাত্রার খরচ বহুগুণ বেড়ে গেছে। আর প্রস্তাবিত বিদ্যুতের মূল্য বৃদ্ধি হলে ব্যবসা-বাণিজ্যে ও জীবনযাত্রায় মারাত্মক প্রভাব পড়বে। দাম বাড়ানোর সমাধান নয়। জ্বালানি খাতে দুর্নীতির মাধ্যমে লুন্ঠিত হাজার হাজার কোটি টাকা উদ্ধার করুণ এবং চুরি, অপচয়, অদক্ষতা বন্ধ করুন। শীর্ষ ঋণ খেলাপিদের অবলোপনকৃত লাখ লাখ কোটি টাকা উদ্ধার করে রাজস্ব ভান্ডার শক্তিশালী করুন। জনদুর্ভোগ লাগবে সুশাসনের প্রক্রিয়া অবলম্বন করুন।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল বলেন, ঘাটতি দেখিয়ে দাম বাড়ানোর অজুহাত পুরোনো। জ্বালানি বিশেষজ্ঞদের মতে বিদ্যুৎ উৎপাদনে চল্লিশ শতাংশ বাড়তি খরচ আছে। এসব খরচ কমিয়ে ভর্তুকি কমানো যেতে পারে। দাম বাড়ালে আগের সরকারের সঙ্গে বর্তমান সরকারের কোন পার্থক্য থাকে না। জনস্বার্থে বিদ্যুতের মূল্য বৃদ্ধির পায়তারা বন্ধ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। বিজ্ঞপ্তি
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট