1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সমাজসেবা উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশের পিতার পরলোকগমন প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা কালারফুল সিলেটের ২য় বর্ষপূর্তি উপলক্ষে ‘সিলেট হেরিটেজ আর্ট ২০২৬’ অনুষ্ঠিত সিলেটের জিডিএফ’র প্রতিষ্ঠাতা রজব আলী খানের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Understanding reverse gamstop risks, rules, and how it works Immortal romance slot not on gamstop Insights for players গোয়াইনঘাটে ইসিএভুক্ত জাফলংয়ে সেভ মেশিন দিয়ে পাথর-বালু লুটপাট, চাঁদা না দেওয়ায় মারধরের অভিযোগ La PlayBun AI maneja prompts complejos con facilidad: La herramienta definitiva নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ, স্বাধীন দুদক ও যৌক্তিক সংস্কারের দাবিতে সমাবেশ

এবার ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’

  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৩৫৮ বার পড়া হয়েছে

এখন সিলেট ডেক্স  :: এবার ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমা। রাজধানীর মধুমিতা সিনেমা হলে প্রথম দিনের প্রথম শো দেখতে ভিড় জমান শাকিব খানের ভক্তরা।

নাম ঘোষণার পর থেকেই শাকিব-ভক্তদের মধ্যে ছবিটি নিয়ে প্রবল আগ্রহ। নব্বইয়ের দশকের অপরাধজগতের পটভূমিতে তৈরি ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’য় রাজধানীর গ্যাংস্টার–সংস্কৃতির একটি অধ্যায় তুলে ধরার চেষ্টা করা হবে। শুরুতে ছবিটির বড় অংশের শুটিং ভারতের হায়দ্রাবাদে হওয়ার কথা ছিল। তবে ভিসা জটিলতার কারণে পরে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ধারণ করা হয় ছবির কিছু অংশ। কিছু অংশের শুটিং হয়েছে কলকাতায়।

সিনেমাটির টিজারে শাকিব খানকে পাওয়া গেছে স’হিং’সরূপে। শুরুতেই দেখা যায় ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অ’পরা’ধের চিত্র, এরপরই দৃশ্যপটে হাজির হন প্রিন্স চরিত্রের অভিনেতা শাকিব খান। লম্বা চুল, চোখে সানগ্লাস; অ্যাকশনের মেজাজে প্রিন্স গুলিতে ধরাশায়ী করেন প্রতিপক্ষ আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। টিজারে শাকিবের আরেকটি চেহারা সামনে এসেছে—তুলনামূলক ছোট চুল, লুকও ভিন্ন। এটি কি প্রিন্সের আগের গল্প, নাকি দ্বৈত চরিত্র, সেটা অবশ্য স্পষ্ট করা হয়নি। টিজারে দেখা গেছে আলোচিত ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকে; এ ছাড়া শাকিবের দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুরও ঝলক আছে। টিজারের শেষের দিকে প্রিন্সের কণ্ঠে শোনা যায় সংলাপ, ‘আমার সাথে যে ধান্ধা করবে, তার জন্য মিষ্টি আর আমার শত্রুর সঙ্গে যে ধান্ধা করবে, তার জন্য বু’লে’টের বৃষ্টি।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট