1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ঢাকায় যাচ্ছেন কয়েস লোদী ও ইমদাদ চৌধুরী জাতিসংঘ ফোরামে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ সিলেট জেলা ছাত্রদলের নেতৃত্বে নতুন মুখের প্রত্যাশা, আলোচনায় সেলিম আহমদ (সাগর) হাম-রুবেলা টিকাদানে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত সিলেট-সুনামগঞ্জের পাথর কোয়ারি চালুর উদ্যোগ সিলেটে নারী ও শিশুকে ছুরির মুখে ছিনতাইয়ের অভিযোগ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর কোম্পানীগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসে উত্তেজনা, গ্রাহক-পক্ষের সঙ্গে সংঘর্ষ পর্যায়ে এলাকাবাসীর ঘেরাও কোয়ারি বন্ধে বিপর্যস্ত সিলেটের জনজীবন, সচলের দাবিতে বাড়ছে চাপ বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে সিলেটে বিজ্ঞান মেলা আয়োজনের প্রস্তুতি সভা

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন জাগপা’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমদ লিটন

  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটসহ দেশ এবং বিশ্বের সকল মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় সমন্বয়ক ও সিলেট মহানগর সভাপতি এবং সিলেট মহানগর ১১ দলীয় জোট লিয়াজো কমিটির অন্যতম সদস্য শাহজাহান আহমদ লিটন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে বলেন, মহিমান্বিত মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার পর আনন্দ, সংযম, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। এই পবিত্র দিনে আমরা যেন পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও দৃঢ় করি এই হোক আমাদের প্রত্যাশা।

বিশিষ্ট রাজনিতিবীদ ও সমাজসেবী শাহজাহান আহমদ লিটন আরও বলেন, ঈদের আনন্দ সকলের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ুক। সকল শ্রেণি-পেশা নির্বিশেষে সবাই যেন এই আনন্দে শামিল হতে পারে সেজন্য আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি। সমাজের সকল অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই হোক ঈদের প্রকৃত শিক্ষা।

পরিশেষে তিনি আবারো সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। ঈদ মোবারক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট