1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ঢাকায় যাচ্ছেন কয়েস লোদী ও ইমদাদ চৌধুরী জাতিসংঘ ফোরামে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ সিলেট জেলা ছাত্রদলের নেতৃত্বে নতুন মুখের প্রত্যাশা, আলোচনায় সেলিম আহমদ (সাগর) হাম-রুবেলা টিকাদানে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত সিলেট-সুনামগঞ্জের পাথর কোয়ারি চালুর উদ্যোগ সিলেটে নারী ও শিশুকে ছুরির মুখে ছিনতাইয়ের অভিযোগ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর কোম্পানীগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসে উত্তেজনা, গ্রাহক-পক্ষের সঙ্গে সংঘর্ষ পর্যায়ে এলাকাবাসীর ঘেরাও কোয়ারি বন্ধে বিপর্যস্ত সিলেটের জনজীবন, সচলের দাবিতে বাড়ছে চাপ বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে সিলেটে বিজ্ঞান মেলা আয়োজনের প্রস্তুতি সভা

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ও সমাজসেবী কামাল হোসেন লিলু

  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

সিলেটসহ দেশ ও বিশ্বের সকল মুসলমানদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আমেরিকা মিশিগান স্টেইট বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন লিলু।

তিনি এক শুভেচ্ছা বার্তায় সিলেটসহ দেশ ও বিশ্বের সকল মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বলেন, ত্যাগ-তাকওয়া আর সংযমের শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে মাসব্যাপী সিয়াম সাধনার পর ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনকে সুন্দর ও পরিশুদ্ধ করার পাশাপাশি মুসলিম উম্মাহর বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল ফিতর। ব্যক্তি জীবনকে পরিশুদ্ধ ও সংযমী করে গড়ার লক্ষ্যে মোমিন মুসলমানেরা মাসব্যাপী সিয়াম সাধনার পর উপচে পড়া আনন্দে ঈদুল ফিতর সমাগত হয়। ‘সকলের তরে সকলে আমরা’- এই মর্মবাণী নিবিড় ভ্রাতৃত্ববোধের প্রেরণা জাগায়। এই প্রেরণায় উদ্দীপ্ত হয়ে সমাজের অপেক্ষাকৃত দরিদ্র, অবহেলিত ও বঞ্চিত মানুষের প্রতি সাহায্য ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়া মুসলমান হিসাবে আমাদের কর্তব্য।

বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজসেবী কামাল হোসেন লিলু আরো বলেন, স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্নের সুন্দর বাংলাদেশ গড়তে তাঁদের যোগ্য সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর বিচক্ষণতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সুন্দর, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আবারও সবাইকে জানান আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মুবারক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট