1. news@ekhonsylhet.com : ekhonsylhet : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. login@example.com : login :
  4. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী নেতা নজরুল ইসলাম মুনিম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৩০৬ বার পড়া হয়েছে

সিলেট নগরবাসীসহ দেশ ও বিদেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম।

 

এক শুভেচ্ছা বার্তায় বিশিষ্ট এ রাজনীতিবিদ ও ব্যবসায়ী নেতা বলেন, মহিমান্বিত আত্মশুদ্ধি ও সংযমের পর মুসলিম উম্মাহর দ্বারে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতরের ত্যাগ সংযম ও নৈতিকতার শিক্ষা নিয়ে আসে। মহান আল্লাহ রাব্বুল আল আমিন এই সংযমের মাসে যে নৈতিকতা ও ন্যায় শান্তির বার্তা দিয়েছেন যে, আমরা যেন সর্বদা হিংসা নিন্দা পরিহার করে জীবনের মূল লক্ষ্যকে বাস্তব করতে পারি। ধর্মবর্ণ নির্বিশেষে এই ঈদ উৎসব ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। প্রতিটি ঘরে প্রবাহিত হোক শান্তি, সমৃদ্ধি ও আনন্দের ধারা। ঈদ মোরারক।

 

সিলেট সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম আরো বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল ফিতরের আনন্দ আমাদের সবার জীবনে প্রতিফলিত হোক। সবার জীবন ভরে উঠুক অনাবিল আনন্দ ও খুশিতে। পবিত্র ঈদ উৎসবের এই আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ে- এজন্য আমাদের সবাইকে দুঃস্থ ও অসহায়দের প্রতি মানবিকতার হাত বাড়িয়ে দিতে হবে।

 

শুভেচ্ছা বার্তায় নজরুল ইসলাম মুনিম সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন এবং একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে করার আহবান জানান।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট