1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মে দিবসে সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত সিলেটের খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড লাভ ২ মে তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ সিলেটে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান শিশু স্বাস্থ্য, কৃষি ও কৃষক রক্ষায় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগর এর কর্মসূচি কোম্পানীগঞ্জে সাহিত্যচর্চার নতুন দিগন্ত, সাহিত্য সংসদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত অসহনীয় বিদ্যুতের লোডশেডিং বন্ধ না হলে ১১ মে প্রতিবাদ দিবস —- গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ তিন কুনী বিলের বেরিবাঁধ নিয়ে বিরোধ: কৃষকের ক্ষতির আশঙ্কা, ইজারাদার ও অভিযুক্তদের পাল্টাপাল্টি বক্তব্য বিদেশে কর্মসংস্থানে প্রতারণা রোধে কঠোর সরকার, নতুন লাইসেন্স স্থগিত — মন্ত্রী আরিফুল হক তদন্ত কমিটির সুপারিশের পরও ২৬ দিন পার হলেও তার বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি

সিসিক ‘র ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সাংবাদিক মোঃ মোহন

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :: ২০২৬ ইংরেজী জাতীয় সংসদ নির্বাচনের পর এবার সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনী হাওয়া বইছে নগরীর অলিগলি বাসা বাড়ি চায়ের দোকানগুলোতে।

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সিসিকের ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী পদে তরুণ সমাজসেবক সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ মোহন আহমদ, তিনি দীর্ঘদিন ধরে সুনামের সহিত সাংবাদিকতা করে আসছেন, বর্তমানে জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিন এর স্টাফ রিপোর্টার ও অনলাইন নিউজ পোর্টাল দৈনিক জাগ্রত কণ্ঠ এর সম্পাদক ও প্রকাশক।

তিনি সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ এর সিলেট জেলার সহ সভাপতি, এছাড়াও বিভিন্ন সামাজিক সংস্থার দায়িত্বশীল পদে রয়েছেন,। আগামী সিটি করপোরেশন নির্বাচন ঘিরে ৩৬ নং ওয়ার্ড সম্ভাব্য বেশ কয়েকজন প্রার্থীর নাম রয়েছে, এরিমধ্য তরুণ সমাজসেবক সাংবাদিক মোঃ মোহন আহমদ কাউন্সিলর পদপ্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে সোশ্যাল মিডিয়া ফেসবুক নিজ আইডি থেকে একটি বার্তা দিয়ে জানিয়েছেন।

এব্যাপারে মোঃ মোহন আহমদ এর সাথে আলাপকালে তিনি জানান, প্রতিটি মানুষের জীবনে ভালো কিছু করার স্বপ্ন থাকে। ছোট থেকেই সামাজিক সংগঠনগুলোর সাথে কাজ করে আসছি, নিজের অবস্থান থেকে যতটা সম্ভব মানবিক কাজ করে আসছি শুধুমাত্র স্রষ্টাকে রাজি খুশি করার জন্য।

এলাকার উন্নয়নের লক্ষ্যে স্থানীয় মুরব্বিদের সাথে শলাপরামর্শ করে নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছে পোষণ করি। তিনি আরও বলেন আগামী সিসিক নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে বলে আশাবাদী, ৩৬ নং ওয়ার্ড সিলেট সিটির অন্যান্য ওয়ার্ডের চাইতে বেশী অবহেলিত, পূর্বেই ইউনিয়ন থাকাকালীন অবস্থায়ও উন্নয়নের তেমন কুনো ছোয়া পায়নি, পরবর্তীতে সিসিকের অন্তর্ভুক্ত হলে ৩৬ নং ওয়ার্ড হিসেবে গঠিত হয়, ২০২১ সালের ডামি নির্বাচনে একজন ওয়ার্ড প্রতিনিধি পেলেও তার ধারা কুনো উন্নয়নমূলক সেবা হয়নি ৩৬ নং ওয়ার্ডে ।

এরিমধ্য ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় ২৪শের গনঅভ্যুত্থান ও আওয়ামিলীগ সরকার পলায়নের! অন্তবর্তী কালীন সরকার দেড় বছর দেশ পরিচালনার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন সম্পুর্ন হয়, যার কারনে ৩৬ নং ওয়ার্ডবাসী নানান সমস্যার মাঝে রয়েছেন,স্থানীয়ভাবে কাঙ্খিত সেবা পাচ্ছেন না। আমি আমার সিদ্ধান্তের দিক থেকে অটল, এই এলাকার সন্তান আমি, আমার শৈশব থেকে এপর্যন্ত বেড়ে ওঠা এই এলাকায়, এই এলাকার মাটিও মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক, আমি আশাবাদী আমার এই ৩৬ নং ওয়ার্ডবাসী আমাকে তাদের সন্তান ভেবে তাদের সেবা করার সুযোগ করে দিবেন।

আমি মনে করি ৩৬ নং ওয়ার্ড এর তরুণ ও প্রবীণদের সমন্বয়ে একটি পরিচ্ছন্ন নিরাপদ সন্ত্রাসমুক্ত আধুনিক ও মানবিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে পারবো এবং বৈষম্যহীন সমাজ গঠন করা সম্ভব হবে, যেখানে স্থায়ী ও অস্থায়ীদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবেনা, সবার অগ্রাধিকার হবে সমান। আমার বাসস্থান আমার ওয়ার্ড আমার দায়িত্ব, আমাদের সম্মিলিত অঙ্গীকার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট