1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

শাহ খুররম ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা মুস্তাকিম স্থায়ী বহিষ্কার

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, সিলেট: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর শাখার অধীনস্থ শাহ খুররম ডিগ্রি কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাকিম আলী শাহকে সংগঠনের সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) সিলেট মহানগর ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক খায়রুল হুদা আকিব স্বাক্ষরির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ছাত্রদলের কোনো পর্যায়ের নেতা-কর্মীকে মুস্তাকিম আলী শাহর সঙ্গে সাংগঠনিক কোনো সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সিদ্ধান্ত সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সাদীপ জ্যোতি এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান অনুমোদন করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট