1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

রোটারী ক্লাব অব সিলেট সিনার্জির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

“বৃক্ষরোপণে সাজাই দেশ, গো গ্রিন বাংলাদেশ” এই দীপ্ত প্রতিপাদ্যকে সামনে রেখে রোটারী ক্লাব অব সিলেট সিনার্জির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২১ জুলাই, মঙ্গলবার রামপুর সরকারি প্রথমিক বিদ্যালয়, ইসহাক একাডেমি ও রামপুর ইবতদায়ি হাফিজিয়া মাদ্রাসা ক্যাম্পাসে পরিবেশবান্ধব এই কর্মসূচি সম্পন্ন হয় এবং শিক্ষার্থীদের মাঝে প্রায় ১০০০ বনজ, ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়েছে ।

রোটারি ইন্টারন্যাশনাল ডি-৬৫ এর কোওর্ডিনেটর এডিট এডভোকেট এম এ সালেহ চৌধুরী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিশেষ অতিথি ছিলেন রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাথী রাণী রায়, ইসহাক একাডেমির প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ আলী রামপুর ইবতদায়ি হাফিজিয়া মাদ্রাসা প্রিন্সিপাল হাফিজ সাদিকুর রহমান।

এছাড়াও রোটারী ডিস্ট্রিক্টের পক্ষে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল ডি-৬৫ এর ডেপুটি কোওর্ডিনেটর সিপি হাফিজ আব্দুর রহমান, ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান তানভীর আহমদ, ক্লাব সেক্রেটারী রোটারিয়ান আহমদ ফুয়াদ বিন রশিদ, রোটারিয়ান মুহাম্মদ আলী হোসেন ও রোটারিয়ান মোঃ সালেক আহমদ। কর্মসূচিটির মূল দায়িত্ব (কনভেনর) পালন করেন রোটারিয়ান সিপি হাফিজ আব্দুর রহমান।

ক্লাবের পাশাপাশি এই কার্যক্রমে যুব সমাজকে উৎসাহিত করতে অংশ নেয় রোটার‌্যাক্ট ক্লাব অব সিলেট সিনার্জির প্রেসিডেন্ট-সেক্রেটারীসহ সদস্যবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট