1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হবে বিশ্ব Sweet Bonanza oynayarak şansını 💰 renkli makaralarda dene সিলেট ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত ‘কোয়ারি খুলে কর্মসংস্থান দিন’—আলেক তালুকদার এসএসসি পরিক্ষায় সাংবাদিক কণ্যা তাম্মির কৃতিত্ব পূর্ণ সাফল্য: অভিনন্দন ও শুভেচ্ছা Bahis severlerin tercih ettiği güvenilir adres Mariobet giriş güncel sistemidir Youwin casino ile kayıpsız yatırım çekme yöntemleri

জাল দলিলের মাধ্যমে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা?

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জের চুনারুঘাট থানার সাঁটিয়াজুরি গ্রামে একাধিক জাল দলিল তৈরি করে সংখ্যালঘু রবীন্দ্র সরকার পরিবারের পৈতৃক ভূমি দখলের চেষ্টা, প্রশাসন নীরব ভূমিকায়?

স্টাফ রিপোর্টার :: হবিগঞ্জের চুনারুঘাট থানার সাঁটিয়াজুরি গ্রামে  সংখ্যালঘু রবীন্দ্র সরকার ও তার পরিবারের পৈতৃক ভূমি একাধিক জাল দলিল তৈরি করে ভুয়া মালিক সেঁজে আদালতে মিথ্যা মামলা দিয়ে বার বার বাঁশের সীমানা প্রাচীর নির্মানে ব্যর্থ হয়ে ১৭ জুলাই শুক্রবার সকাল ৮ টায় কয়েক শত ভাড়াটিয়া লোক এনে পুনরায় টিনের ঘর নির্মান করতে চাইলে, প্রথমে বাঁধা দেওয়া হয়। বাঁধা অমান্য করলে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুর রহমান কে তাহার সরকারী মোবাইল ফোনে ঘটনাটি অবগত করা হয়। তিনি বিষয়টি দেখছেন বলে জানান। তবে ভুমিখেকো আমির আলী গং বাহিনী ঘর তৈরি করার কাজ শুরু করলে পুনরায় তাহাকে আবারো মোবাইল ফোনে জানানো হয়। তিনি এ বিষয়টিকে কোন  গুরুত্বই দেননি। পরে দখল ও নির্মার্ণের ঘটনায় এসপি হবিগঞ্জ কে জানানোর চেষ্টা করা হলে, তাহার সরকারী মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।পরে ঘটনা টি সিলেট রেঞ্জের ডিআইজি ‘কে  জানানো হলে তিনি দখল ও হামলার  ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখেন। সাথে সাথে চুনারুঘাট থানার ওসিকে ফোন করে সরজমিন ঘটনাস্হলে পাঠান। পরে ওসির নেতৃত্বে পুলিশ দখলকারী ও হামলাকারীদের হাতে থাকা দেশীয় অস্ত্র উদ্ধার করে নির্মান কাজে বাঁধা দেন। উভয় পক্ষ কে আগামী মঙ্গলবার জমির সকল কাগজপত্র নিয়ে থানায় যাওয়ার জন্য বলেন। এ খবর চারিদিকে ছড়িয়ে যাওয়ার পর মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনোরিটিস (HRCBM) সিলেট বিভাগীয় চ্যাপ্টারের কো – অডিনেটর রাকেশ রায় সাঁটিয়াজুরিতে সংখ্যালঘু রবীন্দ্র সরকারের পরিবারের জমি দখলের চেষ্টা ও হামলার  ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন সাঁটিয়াজুরি গ্রামে দখল চেষ্টা ও হামলার সময় চুনারুঘাট থানার ওসি বা তিনির অধীনস্থ পুলিশ কর্মকর্তারা ঘটনাটি জানার পরও প্রথমে কেন সরজমিন যায়নি।

পরবর্তীতে ডিআইজি সিলেট রেঞ্জ মহোদয়কে ঘটনাটি জানানোর পর পুলিশ নিয়ে ওসি গেলেন ঘটনাস্হলে। এ রহস্যজনক ভুমিকা কেন ওসি সাহেবের। এখন পর্যন্ত কেন  ফৌজদারি মামলা নিলেন না, বা জড়িত ভুমি খেকোদের আটক করলেন না? বিষয়টি রাষ্ট্রযন্ত্রকে খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।  ওসির নিরবতা, বাঁশখালী বা নিদারাবাদের মতো বড় ধরনে কোন ঘটনা ঘটতে পারে, তাই সকল রাজনৈতিক সামাজিক মানবাধিকার ও ধর্মীয় সংগঠনের নেতারা এগিয়ে আসতে হবে রবীন্দ্র সরকারের পরিবারটি কে বাঁচাতে।

ঘটনাস্হলে পুলিশ উপস্হিত হয়ে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনে, এর পর থেকে পরিবারটিকে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিচ্ছে আমীর বাহিনী গং। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভিকটিম রাবিন্দ্র সরকার ও তার পরিবারের পক্ষ থেকে অজানা ভয়-আতঙ্কে থাকায় চুনারুঘাট থানায় কোন লিখিত অভিযোগ দেননি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট