1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হবে বিশ্ব Sweet Bonanza oynayarak şansını 💰 renkli makaralarda dene সিলেট ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত ‘কোয়ারি খুলে কর্মসংস্থান দিন’—আলেক তালুকদার এসএসসি পরিক্ষায় সাংবাদিক কণ্যা তাম্মির কৃতিত্ব পূর্ণ সাফল্য: অভিনন্দন ও শুভেচ্ছা Bahis severlerin tercih ettiği güvenilir adres Mariobet giriş güncel sistemidir Youwin casino ile kayıpsız yatırım çekme yöntemleri

কোম্পানীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ২

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার পৃথক এলাকায় পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর চাঁন মিয়া ও সাব-ইন্সপেক্টর উত্তম রায়ের নেতৃত্বে এএসআই রতন চন্দ্র গোস্বামীসহ একটি বিশেষ রেইডিং টিম অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন সিপাহী রাশিদ আলী, মোজাম্মেল হক, বিমান তালুকদার, দুলাল আহমেদ, বিখেন চন্দ্র দাস এবং গাড়িচালক মো. তারিকুল ইসলাম।

অভিযানের প্রথম পর্যায়ে উপজেলার উত্তর কলাবাড়ি গ্রামের বাসিন্দা আবুল হোসেন (৪৪)-কে আটক করা হয়। তিনি রফিক আহমদের ছেলে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই অভিযানের আরেক পর্যায়ে উপজেলার টুকেরগাঁও এলাকার মৃত তেরাব আলীর ছেলে আব্দুল হাসিম (৪৫)-কে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২০০ পিস ইয়াবা। দুই অভিযানে মোট ৩৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটক দুই ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, আটক আব্দুল হাসিমের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। নতুন ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক কারবারি ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ ধরনের ধারাবাহিক অভিযানের প্রশংসা করে বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট