1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. : lf_T1sVb4bjAh5D :
  3. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হবে বিশ্ব Sweet Bonanza oynayarak şansını 💰 renkli makaralarda dene সিলেট ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী মেজরটিলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ইসলামপুর’ ক্যাম্পেইনও ডিজিটাল সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময় সিলেটে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের নিয়ে এএইচ জেড এসোসিয়েট এর প্রি-ডিপারচার প্রোগ্রাম অনুষ্ঠিত ‘কোয়ারি খুলে কর্মসংস্থান দিন’—আলেক তালুকদার এসএসসি পরিক্ষায় সাংবাদিক কণ্যা তাম্মির কৃতিত্ব পূর্ণ সাফল্য: অভিনন্দন ও শুভেচ্ছা Bahis severlerin tercih ettiği güvenilir adres Mariobet giriş güncel sistemidir Youwin casino ile kayıpsız yatırım çekme yöntemleri

ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপন কর্মসূচি

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে
oplus_140509184

ডেস্ক রিপোর্ট :: পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক শিক্ষা কর্মসূচি একসেলারেটেড ক্যাচআপ লানিং প্রজেক্টের উদ্যোগে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চারাগাছ বিতরণ কর্মসূচি পালিত হচ্ছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই) জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের বাউরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্র্যাক একসেলারেটেড ক্যাচআপ লার্নিং প্রজেক্টের বাউরভাগ সেন্টারটি পরিদর্শনসহ গাছের চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে চারাগাছ তুলে দেন ব্র্যাক শিক্ষা, দক্ষতা ও মাইগ্রেশন কর্মসূচির পরিচালক সাফি রহমান খান ।

প্রধান অতিথি আর বক্তব্যে বলেন , প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করে, তবে একটি সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। এ সময় শিক্ষার্থীদের গাছের পরিচর্যা, পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের গুরুত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করা হয়। ব্র্যাক শিক্ষা কর্মসূচির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলা এবং বিদ্যালয় ও আশপাশের এলাকায় সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলার সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ, হেড অফ সোশাল এন্টারপ্রাইজ নিভীন রেজা, ব্র্যাক শিক্ষা কর্মসূচির কর্মসূচি প্রধান মোয়াজ্জেম হোসেন, কর্মসূচি ব্যবস্থাপক মোঃ কামরুস ছালাম, ব্র্যাকের উর্দ্ধতন কর্মকর্তাগন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকগণ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয় ও বাড়ির আঙিনায় চারাগাছ রোপণ এবং নিয়মিত পরিচর্যার অঙ্গীকার করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট