1. news@ekhonsylhet.com : এখন সিলেট : এখন সিলেট এখন সিলেট
  2. info@www.ekhonsylhet.com : এখন সিলেট :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে ব্র্যাকের রিটেইল সেলস প্রকল্পের এমপ্লয়ার মিটআপ অনুষ্ঠিত সিলেট সদর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটি পুনর্গঠন সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় গ্রেফতার ও কারাগারে প্রেরণ শাহজালাল মাজারে ডিসি সারওয়ার, খুললেন দানবাক্স মাজারে জমা হলো ১৭ লক্ষ ৬৫ হাজার টাকার বেশী সিলেট জেলা প্রশাসক মো: সারওয়ার আলম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার, আটক ২ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান রাতে ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা কোম্পানীগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, নিম্নাঞ্চল ও ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকা তলিয়ে গেছে

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাড. সালেহ চৌধুরী

  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সর্বস্তরের জনসাধারণ, সিলেট নগরবাসী, দেশবাসী, বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত প্রবাসী এবং তাঁর সকল শুভানুধ্যায়ীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, ইমিগ্রেশন ল’ইয়ারর্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি ও জাতীয় পার্টি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রোটারিয়ান পিপি অ্যাডভোকেট এম এ সালেহ চৌধুরী।

সংবাদমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় ইমিগ্রেশন ল’ইয়ারর্স এসোসিয়েশন অব বাংলাদেশ-এর এই সভাপতি বলেন, “ঈদুল আজহা আমাদের কেবল উৎসবের আনন্দ দেয় না, বরং এটি আমাদের মনের ভেতরের পশুবৃত্তিকে বিসর্জন দিয়ে মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য, পরম ত্যাগ ও আত্মোৎসর্গের এক অনন্য শিক্ষা দেয়। এই ত্যাগের আদর্শকে ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত করা আজ সবচেয়ে বেশি প্রয়োজন। ঈদের এই পবিত্র ক্ষণ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।

জাতীয় পার্টি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সালেহ চৌধুরী সমাজ বিনির্মাণের আহ্বান জানিয়ে বলেন, “উৎসবের প্রকৃত সার্থকতা তখনই প্রকাশ পায় যখন আমরা বৈষম্যহীন ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তুলতে পারি। আসুন, এই ঈদে আমাদের চারপাশের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াই এবং কোরবানির আনন্দ সবার মাঝে সমানভাবে বিলিয়ে দিই।

পবিত্র এই উৎসবকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশে উদযাপনের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, কোরবানির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার রাখা। তাই কোরবানি সম্পন্ন হওয়ার পরপরই নিজ দায়িত্বে বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা এবং দ্রুত অপসারণে প্রশাসনকে সহযোগিতা করার জন্য আমি সবার প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি।

পরিশেষে, তিনি দেশবাসী ও সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে সবাইকে আবারও পবিত্র ‘ঈদ মোবারক’ জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট